প্রকাশিত: জানুয়ারী ৩, ২০২৪ ৯:০৫ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের দাবিতে লিফলেট বিতরণকালে চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরীসহ (৫৭) ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩ জানুয়ারি) সকালে উপজেলার বড়তাকিয়া বাজার থেকে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন মিরসরাই থানার ওসি সহিদুল ইসলাম।

আটক অন্যরা হলেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি আলা উদ্দিন (৪৫), মঘাদিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোমিনুল ইসলঅম (৩১), চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সদস্য মোহাম্মদ দিনাজ (৩৬), সহ-সাংগঠনিক সম্পাদক মাঈন উদ্দিন টিপু (২৭), ফজলুল করিম (২৮), ওয়াহেদপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি শরিফ মাহমুদ (২৮), চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সদস্য ইকবাল হোসেন (২০) ও বিএনপি কর্মী অলি উল্লাহ (৪৫), সাহেদ (২০)।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদুল ইসলাম বলেন, সকালে উপজেলার বড়তাকিয়া বাজারে নির্বাচন বানচাল করতে লিফলেট বিতরণ, মিছিল ও গাড়ি চলাচলে বাধা দেওয়ার সময় উপজেলা বিএনপির আহবায়কসহ ১০ জনকে আটক করা হয়েছে। আটকদের ভেতর কয়েকজনের বিরুদ্ধে থানায় পূর্বেই মামলা রয়েছে। আটকের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তাদের আদালতে পাঠানো হবে।

শেয়ার

পাঠকের মতামত

পিকআপ সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের হাতলিয়া এলাকায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জুড়ীর এক ...

কুড়িগ্রামে শিশু সুরক্ষা ও অধিকার নিশ্চিতকরণে সমন্বয় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে শিশু সুরক্ষা ও শিশুদের অধিকার নিশ্চিতকরণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয় জোরদারে একটি সমন্বয় ও পরামর্শ ...

খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন খানজাহান আলী (রহ.) বিমানবন্দর প্রকল্প আবারও আলোচনায় এসেছে। প্রায় তিন দশক ...

মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

মাদারীপুর শহরের পুরাতন বিসিক এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে ...