
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘মিরসরাই প্রেসক্লাব’ এর সাধারণ সভা ও দ্বি-বার্ষিক সম্মেলন আগামী ২২ আগস্ট অনুষ্ঠিত হবে।
শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় ক্লাবের আহবায়ক কমিটির মাসিক সভায় নির্বাচনের তফশীল ঘোষণা করা হয়।
প্রেসক্লাবের আহবায়ক এনায়েত হোসেন মিঠুর সভাপতিত্বে আহবায়ক কমিটির সদস্য মুহাম্মদ দিদারুল আলম ভূঁইয়ার সঞ্চালনায় মাসিক সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মো. অজি উল্যাহ, কামাল উদ্দিন বিটু, মীর হোসেন, সাধারণ সদস্য এম মাঈন উদ্দিন, এম আনোয়ার হোসেন, আবু সাঈদ ভূঁইয়া, মোহাম্মদ ইউসুফ, মো. আশরাফ উদ্দিন, আজিজ আজহার, সৈয়দ আজমল হোসেন, ফিরোজ মাহমুদ, ইকবাল হোসেন জীবন, সাফায়েত মেহেদী, জাবেদুল ইসলাম, শিহাব উদ্দিন সিদ্দীক, আকতার হোসেন।
সভায় ক্লাবের আহবায়ক এনায়েত হোসেন মিঠু সাধারণ সভা ও ২০২৬-২০২৮ সালের দ্বি-বার্ষিক সম্মেলনের তফশীল ঘোষণা করেন। ক্লাবের সদস্যদের প্রত্যেক্ষ ভোটে দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।
ঘোষিত তফশীল অনুযায়ী আগামী ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। ১০ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন। ১১ আগস্ট সকাল ১১টায় চূড়ান্ত মনোনয়নপ্রাপ্তদের নাম ও পদের তালিকা প্রকাশ করা হবে। ১১ আগস্ট আপিল ও ১২ আগস্ট আপিল শুনানী অনুষ্ঠিত হবে। ১২ আগস্ট দুপুর ১২টার মধ্যে প্রার্থীতা প্রতাহার ও দুপুর সাড়ে ১২টায় প্রতীক বরাদ্দ এবং বেলা ১টায় প্রচারণা শুরু করা যাবে। আগামী ২২ আগস্ট, রোজ : শনিবার, সকাল ১০টায় উপজেলার মহামায়া ইকোপার্কে অবস্থিত হান্ডি রেস্টুরেন্টে দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
আহবায়ক এনায়েত হোসেন মিঠু বলেন, মিরসরাই প্রেসক্লাব ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকদের সংগঠন। প্রেস ক্লাবের সদস্যরা বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে প্রতিনিয়ত মিরসরাই উপজেলার নানান অসঙ্গতি ও উন্নয়ন-সম্ভাবনার খবর তুলে ধরছেন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় দুই বছর পরপর ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আগামী ২২ আগস্ট ২০২৬-২০২৮ সালের দ্বি-বার্ষিক সম্মেলনে ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের বিজয়ী করার জন্য ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী আহবায়ক কমিটি নির্বাচন কমিশনার নামে পরিবর্তিত হয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন। এছাড়া চূড়ান্ত মনোনীত প্রার্থীরা অনলাইন-অফলাইনে প্রচারণা করতে পারবেন। তবে অফলাইনে পোষ্টার লিপলেট অথবা ব্যানার টাঙিয়ে প্রচারণা চালানো যাবে না।
বিএইচ
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৪চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৫রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৮ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৯উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ১০খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার





পাঠকের মতামত