প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২০ ১:০৫ পিএম

গ্রেপ্তারের ১ বছরেরও বেশি সময় পর মুক্তি পেলেন জম্মু কাশ্মীরের সবেক মু্খ্যমন্ত্রী এবং পিডিপি নেত্রী মেহবুবা মুফতি৷ গতকাল মঙ্গলবার(১৩ অক্টোবর) রাত ১০টার দিকে মেহবুবা মুফতিকে মুক্তি দেয়া হয়েছে।
গত জুলাই মাসেই পাবলিক সেফটি অ্যাক্ট বা পিএসএ-এর অধীনে মুফতিকে বন্দি রাখার সিদ্ধান্ত আরও ৩ মাসের জন্য বাড়ানো হয়েছিল৷

গত বছরের ৫ই অগাস্ট জম্মু কাশ্মীর এবং লাদাখকে আলাদা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়৷ পাশাপাশি কাশ্মীরের থেকে ৩৭০ ধারাও প্রত্যাহার করে নেওয়া হয়৷ এই ঘোষণার ঠিক আগে মেহবুবা মুফতিসহ একাধিক রাজনৈতিক দলের নেতাকে গ্রেপ্তার করা হয় কাশ্মীরে৷ সেই তালিকায় ছিলেন ওমর আবদুল্লাহ, ফারুক আবদুল্লাহরাও৷

ফারুক এবং ওমর আবদুল্লাহকে গত মার্চ মাসে মুক্তি দেওয়া হলেও বন্দি করে রাখা হয়েছিল মুফতিকে৷ মায়ের মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন মেহবুবা মুফতির কন্যা ইলতিজা৷ কিছুদিন আগেই বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করে সুপ্রিম কোর্ট৷ শীর্ষ আদালত কেন্দ্রীয় সরকার এবং জম্মু কাশ্মীর প্রশাসনের কাছে জানতে চেয়েছিল, ঠিক কতদিন মুফতিকে বন্দি করে রাখা হবে৷

প্রথমে মুফতিকে দু’টি গেস্ট হাউজে বন্দি করে রাখা হলেও পরবর্তী সময়ে তাঁর শ্রীনগরের বাসভবনেই তাঁকে গৃহবন্দি করে রাখা হয়৷

মেহবুবা মুফতিকে কেন্দ্রীয় সরকার মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় ট্যুইটারেই সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তাঁর মেয়ে ইলতিজা৷

সূত্র- টাইমস অব ইন্ডিয়া

শেয়ার

পাঠকের মতামত

সৌদি আরবের ওপর হুথি গোষ্ঠির সামুদ্রিক নিষেধাজ্ঞা জারি

ইয়েমেনভিত্তিক সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হুথির বিদ্রোহীরা সৌদি আরবের ওপর ‘সামুদ্রিক নিষেধাজ্ঞা’ জারির ঘোষণা দিয়েছে। সোমবার ...

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম

ব্রিটেনের বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ...

রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির

দিল্লির যন্তর মন্তর এখন জনসমুদ্র। রূপ নিয়েছে ক্ষোভের আগ্নেয়গিরিতে। অধিকারকর্মী সোনম ওয়াংচুক ও ককরোচ জনতা ...