
মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে পারভেজ খান (২০) নামের এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ওই ঘটনায় আরও একজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ৫ জন।
শনিবার (১৩ এপ্রিল) ভোর ৪টার দিকে ইউনিয়নের ছোট মোল্লাকান্দি গ্রামে মামুন ও আহমেদ গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তারা দুজনই স্থানীয় আওয়ামী লীগ নেতা। নিহত পারভেজ খা (২০) স্থানীয় পলাশ খার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ পারভেজ খানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় অতিরিক্ত রক্তক্ষরণের কারেনে পথেই তিনি মারা যান। অপর গুলিবিদ্ধ মোহাম্মদ রাব্বিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য নিয়ে ওই এলাকার আহম্মেদ এবং মামুন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই দুই গ্রুপই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আজ শনিবার ভোরে আহম্মেদ গ্রুপের লোকজন মামুন গ্রুপের লোকজনের বাড়িঘরে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে দুইজন গুলিবিদ্ধসহ অন্তত ৬ জন আহত হন।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি আমিনুল ইসলাম বলেন, পূর্ব বিরোধ ও আধিপত্য নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এ ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পারভেজ খান নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে শুনেছি।
বিএইচ
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৯দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ১০খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার





পাঠকের মতামত