
২০২২ সালের ডিসেম্বরের মধ্যে এমআরটি লাইন-৬ (উত্তরা-মতিঝিল)-এর উত্তরা-আগারগাঁও অংশে যাত্রী পরিবহন শুরু হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট বক্তৃতায় এমন কথা বলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তবে এতদিন ধরে সরকারের শীর্ষ পর্যায় থেকে বলা হচ্ছিল, ২০২১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মেট্রো রেল চালু করা হবে।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ঢাকা মহানগর ও এর পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসন এবং পরিবেশ উন্নয়নে অত্যাধুনিক গণপরিবহন হিসেবে ছয়টি মেট্রো রেলের সমন্বয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) আওতায় মোট ১২৮ দশমিক ৭৪১ কিলোমিটার (উড়াল ৬৭.৫৬৯ কিলোমিটার এবং পাতাল ৬১.১৭২ কিলোমিটার) দীর্ঘ এবং ১০৪টি স্টেশন (উড়াল ৫১টি এবং পাতাল ৫৩টি) বিশিষ্ট একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার নিমিত্তে সরকার সময়াবদ্ধ কর্মপরিকল্পনা ২০৩০ গ্রহণ করেছে।
এ কর্মপরিকল্পনা অনুসরণে উত্তরা তৃতীয় পর্ব থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটার দীর্ঘ ১৬টি স্টেশন ঘণ্টায় ৬০ হাজার যাত্রী পরিবহনে সক্ষম দ্রুতগামী, নিরাপদ, নির্ভরযোগ্য, শীতাতপ নিয়ন্ত্রিত, সময় সাশ্রয়ী, বিদ্যুৎচালিত পরিবেশবান্ধব ও দূর-নিয়ন্ত্রিত অত্যাধুনিক গণপরিবহন ব্যবস্থা প্রবর্তনের জন্য বাংলাদেশের প্রথম উড়াল মেট্রো রেলের (এমআরটি লাইন-৬) নির্মাণকাজ পুরোদমে এগিয়ে চলছে। ৩১ মার্চ পর্যন্ত সার্বিক গড় অগ্রগতি ৬১.৪৯ শতাংশ। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণে এমআরটি লাইন-৬ মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এক দশমিক ১৬ কিলোমিটার বাড়ানোর জন্য বেসিক ডিজাইন ও ভূমি অধিগ্রহণের কার্যক্রম চলছে বলেও জানান অর্থমন্ত্রী।
এরপর মুস্তফা কামাল বলেন, ‘উল্লেখ করা প্রয়োজন যে, ডিএমটিসিএলের মাধ্যমে ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে এমআরটি লাইন-৬ এর উত্তরা-আগারগাঁও অংশে যাত্রী পরিবহন শুরু করা, এমআরটি লাইন-১ এর ডিটেইলড ডিজাইন সম্পন্ন করা, এমআরটি লাইন-৫: নর্দার্ন রুটের বেসিক ডিজাইন সম্পন্ন করা এবং এমআরটি লাইন-৫: সাউদার্ন রুটের ফিজিবিলিটি স্টাডি শুরু করার বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে।’
- ১চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে
- ২‘লুটপাটের’ নতুন লাইসেন্স জ্বালানি খাতের বেসরকারিকরণ : জামায়াত
- ৩সোশ্যাল মিডিয়ায় মেসির বাবার মৃত্যুর সংবাদ, সত্যি নাকি গুজব!
- ৪মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত রাবির ইফাদ বাঁচতে চান
- ৫সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে
- ৬সাতক্ষীরায় বর্ষা মৌসুমে পাট পঁচানোর ধুম
- ৭চলনবিলে ইকো ট্যুরিজমের বিষয়টি বিবেচনা করা হচ্ছে : পর্যটনমন্ত্রী
- ৮সরিষাবাড়ীতে সড়ক ও বাসাবাড়ীতে ঢুকছে দূষিত পানি
- ৯চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী
- ১০বেড়ায় পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা
- ১সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ২সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৩বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৪চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৫সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৬চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ৭জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ৮সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ৯অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ১০আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু





পাঠকের মতামত