জেলা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬ ৩:৪৪ পিএম

রাত পোহালেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনী প্রচারণা শেষ হওয়ার পর ভোটের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এ উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জামাদি। এর মধ্যে রয়েছে স্বচ্ছ ব্যালট বক্স, অমোচনীয় কালি, দলীয় ভোটের জন্য সাদা ব্যালট পেপার ও গণ ভোটের জন্য গোলাপি ব্যালট পেপারসহ ভোটার তালিকা। কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার ও নির্বাচনী কর্মকর্তারা সরঞ্জামাদি বুঝে নিচ্ছেন।

এবারের নির্বার্চনে ভোটাররা দুটি ব্যালট পেপারে ভোট দেবেন। একটি সাদা ব্যালট, এটি হবে সংসদ সদস্য নির্বাচনের ব্যালট। আর গোলাপি ব্যালটটি হবে গণভোটের।

উপজেলা থেকে কড়া নিরাপত্তার মধ্যে ভোটের সরঞ্জাম কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে। সহকারী প্রিজাইডিং অফিসার উপকরণ বুঝে নেয়ার পর পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে নিয়ে কেন্দ্রে রওনা দিচ্ছেন। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসার, নৌবাহিনী, বিজিবি, কোস্টগার্ড নিয়োজিত রয়েছে।

বাগেরহাট-৩ আসন (রামপাল-মোংলা) এর মোংলায় ৫২ টি ভোট কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সরঞ্জাম ও ব্যালট পেপার পাঠানো হচ্ছে। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এসব সরঞ্জাম বুঝে নিচ্ছেন গ্রহণের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাতের মধ্যেই ভোটকেন্দ্রগুলোতে পৌঁছে যাবে ভোটের প্রয়োজনীয় এ সব সরঞ্জাম।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শারমিন আক্তার সুমী বলেন, মোংলায় ৫২টি ভোট কেন্দ্রে ভোটের প্রয়োজনীয় সব সরঞ্জাম পাঠানো হয়েছে। ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রিজাইডিং অফিসাররা কেন্দ্রে পৌঁছে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করবেন। ৫২টি ভোট কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৪০টি কেন্দ্রে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ...

নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের আচুরা গ্রামে স্বামীকে কৌশলে ডেকে এনে বেঁধে রেখে তার স্ত্রীকে ...

স্বেচ্ছাসেবক দল নেতা সানুর গ্রেপ্তার দাবি সাংবাদিক ইন্না’র পরিবারের

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানুকে গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কারের দাবিতে ...

শুধু আইন করে শাস্তি দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন ঠাকুরগাঁও-১ আসনের ...