জেলা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারী ১০, ২০২৬ ২:১৭ পিএম

গণভোটে ‌’হ‍্যাঁ’ ভোটের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে প্রচার-প্রচারণা চালাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ও দলটির যুগ্ম মুখ্য সংগঠক মোল্যা রহমাতুল্লাহ।

শনিবার (১০ জানুয়ারি) নিজের নির্বাচনী এলাকা মোংলা পৌর শহরে ‘হ‍্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন তিনি। তার নির্বাচনী এলাকা বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) মোংলা এর বিভিন্ন ওয়ার্ডে গণভোটে ‌’হ‍্যাঁ’ ভোটের পক্ষে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছেন।

এ বিষয়ে এনসিপির প্রার্থী মোল্যা রহমাতুল্লাহ জানান, বাংলাদেশে যেন সব মানুষের অধিকার অক্ষুণ্ণ থাকে। বিগত সময়ের অপশাসন যেন আর দেখতে না হয়, সেজন্য আমি গণভোটে ‌’হ‍্যাঁ’ ভোটের পক্ষে গণজোয়ার সৃষ্টি ও জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছি।

এসময় নাগরিক পার্টির (এনসিপি) বাগেরহাট জেলা প্রতিনিধি মো:আবু হাসান, মোংলা উপজেলা এনসিপি’র যুগ্ম সমন্বয়কারি আব্দুল্লাহ মেরিন, পৌর এনসিপি নেতা সোহেল হোসেন এবং বাগেরহাট জেলা যুব শক্তির রিপন হালদার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ

মৌলিক স্বাক্ষরতা ও সংখ্যা জ্ঞান কর্মসূচির নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হওয়ায় পাবনার বেড়া উপজেলার ৫০টি ...