প্রকাশিত: জুলাই ১২, ২০২৪ ৪:৪৩ পিএম

বাগেরহাটের মোংলা বন্দরের কার ইয়ার্ডে রাখা একটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে দুই নং কার ইয়ার্ড থেকে গাড়ি বের করার সময় এই ঘটনা ঘটে। এতে গাড়ি চালক গুরুতর আহত হন। বন্দরের নিজস্ব ফায়ার ইউনিট অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এদিকে অগ্নিকাণ্ডের কারণ জানতে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। তদন্ত কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

আহত গাড়ি চালকের নাম ইরফান দিপু (২৭)। তিনি চট্টগ্রাম জেলার বাকুলিয়া গ্রামের আব্দুল মতিনের ছেলে। সে এসেছিল নিলামে ক্রয়করা গাড়িটি চালিয়ে মালিকের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য।

মোংলা বন্দর কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. মাকরুজ্জান বলেন, বেশকিছুদিন ধরে একটি হাইএস গাড়ি বন্দরের কার ইয়ার্ডে পড়েছিল। কয়েকদিন আগে মোংলা কাস্টোমস কর্তৃপক্ষ গাড়িটি নিলামে দেয়। নিলামে অংশ নিয়ে এক একব্যক্তি একটি হাইএস গাড়ি ক্রয় করেন। বৃহস্পতিবার দুপুরে তার ক্রয়কৃত হাইএসগাড়ীটি কার ইয়ার্ড থেকে বের করার জন্য একজন চালক চাবি দিলেই গাড়িটিতে আগুন ধরে যায়। বন্দরের নিজ্বস্ব ফায়ার ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়ির মধ্য থেকে চালককে উদ্ধার করে। এবং অল্প সময়ের মধ্যে আগুন নিভাতে সক্ষম হয়। চালক আগুনে পুড়ে আহত হন। তাকে মোংলা বন্দর হসপিটালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আগুন লাগার কারণ জানতে বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক ম্যানেজার মো. শামীম হাওলাদারকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট দেবেন।

এদিকে ফায়ার সার্ভিসের সদস্যরা বলছেন, দীর্ঘদিন পরে থাকায় যান্ত্রিক ত্রুটি সৃষ্টি হওয়ায় আগুন ধরতে পারে।

এএন

শেয়ার

পাঠকের মতামত

বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা

বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্ববর্তী তামিম মেডিকেল ফার্মেসিকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন এক্সিকিউটিভ ...

কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কুড়িগ্রামে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫২ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ...

নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় ২০০টি পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ ...