
আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণার ৭০ বছরেরও বেশি সময় পরে ভারতে ফিরে এসেছে চিতাবাঘ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭২তম জন্মদিন উপলক্ষে আফ্রিকার নামিবিয়া থেকে একটি বিশেষ বিমানে আটটি চিতাবাঘ ভারতের মধ্য প্রদেশ রাজ্যে পৌঁছায়।
শনিবার (১৭ সেপ্টেম্বর) দেশটিতে আসা আটটি চিতার মধ্যে তিনটিকে মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অবমুক্ত করেন।
এর আগে স্থানীয় সময় সকাল ৮টায় মধ্যপ্রদেশের গোয়ালিয়ায় চিতাবহনকারী বিমানটি অবতরণ করেছিল। পরে চিতাগুলোকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে কুনো ন্যাশনাল পার্কে নিয়ে যাওয়া হয়।
ভারতে চিতাদের পুনঃপ্রবর্তন কর্মসূচিতে সাহায্যের জন্য নামিবিয়ার সরকারকে ধন্যবাদ জানিয়ে নরেন্দ্র মোদি বলেন, যে এটি দুর্ভাগ্যজনক ১৯৫২ সালে ভারতে চিতাকে বিলুপ্ত ঘোষণা করার পর গত কয়েক দশকে পুনরায় এদের প্রবর্তনের জন্য কোনো চেষ্টাই করা হয়নি।
তবে বিশ্বের দ্রুততম এই প্রাণীগুলি দেখতে নাগরিকদের আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন,কুনো জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া চিতাগুলি দেখতে কয়েক মাস অপেক্ষা করতে হবে। কারণ চিতারা নিজেদের অজান্তেই আমাদের অতিথি হয়ে এসেছে। কুনো ন্যাশনাল পার্ককেও তাদের আবাসস্থল কিছুটা সময় দিতে হবে।
আটটি চিতার মধ্যে পাঁচটি নারী এবং তিনটি পুরুষ। নামিবিয়ার চিতা সংরক্ষণ তহবিল (সিসিএফ) এর তথ্য অনুযায়ী, পাঁচটি নারী চিতার বয়স দুই থেকে পাঁচ বছরের মধ্যে, অন্যদিকে পুরুষ চিতাগুলির বয়স সাড়ে ৪ থেকে সাড়ে ৫ বছরের মধ্যে।
- ১ছয় মাসে ইসলামী ব্যাংকের লোকসান ১,৩১৬ কোটি টাকা
- ২বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ৩মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
- ৪সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা
- ৫জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা
- ৬ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
- ৭বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৮ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে: বাণিজ্যমন্ত্রী
- ৯দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো
- ১০ব্লক মার্কেটে লেনদেন ৪৭ কোটি টাকার
- ১শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ২লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৩নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৪সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৫সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬‘অর্ডার অব অস্ট্রেলিয়া মেডেল’ পাওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাকে সংবর্ধনা
- ৭স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৮সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৯ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০গ্যাস সংকটসহ শিল্প খাতের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর





পাঠকের মতামত