জেলা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫ ২:২৪ পিএম

ঐতিহ্যবাহী মৌলভীবাজারের কুলাউড়া সরকারি কলেজে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা একত্রিত হয়ে নিজেদের মধ্যে আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে আহ্বায়ক কমিটি গঠন করেন এবং এই কমিটির পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

শনিবার (২৫শে অক্টোবর) সাড়ে এগারোটায় সরকারি কলেজ মিলনায়তনে আয়োজিত সভায় কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মুহম্মদ আলাউদ্দিন খান এর সভাপতিত্বে ও কলেজের প্রাক্তণ ছাত্র সুফিয়ান আহমদের পরিচালনায় বক্তব্য দেন কলেজের প্রাক্তণ ছাত্র মাহমুদুর রহমান চৌধুরী ওয়েছ, আব্দুল মুজিব রুকন, প্রাক্তণ অধ্যক্ষ ও ছাত্র সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজলসহ আরও অনেকে।

কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মুহম্মদ আলাউদ্দিন খান বলেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্দেশ্য হলো, কলেজের সার্বিক কল্যাণমুখী কাজ করা। কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পুনঃসংযোগ স্থাপন এবং সম্পর্ক জোরদার করার একটি সুযোগ তৈরি করে দেওয়া।

তিনি আরো বলেন, আগামী কয়েক মাসের মধ্যে কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে একটি পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। বিশেষ করে কলেজের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান এমনকি কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যদের সন্তানদের মধ্যে যারা অসুস্থ হবে তাদের চিকিৎসা সহায়তায়ও এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে কাজ করবে।

শেয়ার

পাঠকের মতামত

বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা

বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্ববর্তী তামিম মেডিকেল ফার্মেসিকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন এক্সিকিউটিভ ...

কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কুড়িগ্রামে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫২ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ...

নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় ২০০টি পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ ...