
যথাযোগ্য মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ৫৫ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টায় প্রশাসন ভবন চত্বরে উপাচার্য ও কোষাধ্যক্ষ যথাক্রমে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন।
এরপর আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে উপাচার্যের নেতৃত্বে সেখান থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতিসৌধে গিয়ে সমবেত হয়।
সেখানে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধের বেদীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় সাথে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে একে একে বিভিন্ন সমিতি, পরিষদ/ফোরাম, অনুষদ, হল, বিভাগ, ছাত্র সংগঠন এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসমূহ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদদের স্মরণে ১মিনিট নিরবতা পালন ও তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এরপর সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর স্থাপিত ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য। এ সময় উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) তাঁর সাথে ছিলেন। পরে জিয়া পরিষদ, ইউট্যাব, জাতীয়তাবাদী কর্মকর্তা-কর্মচারী ফোরাম, শাখা ছাত্রদল পুষ্পস্তবক অর্পণ করে।
পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে সংক্ষিপ্ত বক্তৃতায় উপাচার্য বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবার স্বাধীনতার চেতনাকে ধারন করে। স্বাধীনতার চেতনা হলো সাম্য মৈত্রী ও সুবিচার ন্যায় বিচার। এই পরিবর্তিত পরিস্থিতিতে দেশের গনতান্ত্রিক সরকারের মাধ্যমে দেশের গনতন্ত্রের অগ্রযাত্রা কে অব্যাহত রাখতে জনাব তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত সরকারকে যথাযথ সাহায্য করব আমরা। আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক আপামর পরিবার সকলে এক হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি। আমরা যেন দেশের মানুষের জন্য কাজ করি, আমরা যেন জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে পারি। আমরা যেন স্বার্থ বা কোন দূর্নীতির পেছনে না পরি। আমরা যেন ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করতে বর্তমান সরকারের আহ্বানে এক হয়ে যাই। সর্বশেষ বাংলাদেশের গনতন্ত্রের অতন্দ্র প্রহরী, অবিসংবাদিত নেত্রী, তিন বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, যিনি মৃত্যুর শেষ দিন পর্যন্ত জনগনের পক্ষে কথা বলে গেছেন। যিনি মৈত্রী, একতা, বিভেদ ভূলে যেয়ে এক সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন। সেই মহীয়সী মহান নেত্রী বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আমরা মনে করি বেগম জিয়া তার স্বামীর উত্তরসূরী হিসেবে যে পথ দেখিয়েছে সে পথই বাংলাদেশের রাজনীতির ও গণতন্ত্রের পথ।
এদিকে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বুধবার রাত সাড়ে ১০টায় ক্যাম্পাসে এক মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট করা হয়েছে। এছাড়া গণহত্যায় নিহত এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে কেন্দ্রীয় মসজিদে পবিত্র কুরআনখানি অনুষ্ঠিত হয়।
বিএইচ
- ১এনএসইজেডে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম
- ২১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: চট্টগ্রামে আইনমন্ত্রী
- ৩খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ৪বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৫অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৬নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৭তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৮জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ৯২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ১০মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৫বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৬সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ৯চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ১০সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না





পাঠকের মতামত