
যশোরে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল দু’ভাইয়ের। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। নিহতরা হলেন, চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের টেঙ্গরপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে আয়ুব হোসেন(৬৫) ও ইউনুচ আলী(৫০)। এ ঘটনায় আহত হয়েছেন রনি(২২) নামে এক যুবক। তিনি নিহত আয়ুব হোসেনের ছেলে।
সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সোয়া ১১ টার দিকে একদল সন্ত্রাসী আয়ুব হোসেনের বাড়িতে হামলাকরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় তার ভাই ইউনুচ আলী ও ছেলে রনি বাধাদিতে এলে হামলাকারীরা তাদের কেউ কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই আয়ুব হোসেনর মৃত্যু হয়। পরিবারের লোকজন আহত ইউনুচ আলী ও রনিকে নিয়ে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু হাসপাতালে নেয়ার পথেই ইউনুচ আলীর মৃত্যু হয়।
আহত রনিকে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করা ।স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল কদর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুনেছি কে বা কারা বাড়ির ভেতর প্রবেশ করে এলোপাতাড়ি কুপিয়েছে। কিন্তু কি কারণে এ ঘটনা ঘটেছে তা স্পষ্ট করে বলা যাচ্ছেনা।
তবে একটি সূত্র জানিয়েছে, জমি জমা সংক্রান্ত দ্বন্দ্বের কারনে এ ঘটনা ঘটতে পারে।
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাণিজ্য প্রতিদিনকে বলেন হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে।লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
- ১মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ২চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৩বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে: মৎস্য প্রতিমন্ত্রী
- ৪শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী
- ৫কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত
- ৬ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল
- ৭বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ
- ৮হবিগঞ্জ পৌর এলাকায় জেলা প্রশাসনের ১৪৪ ধারা জারি
- ৯বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ১০আজ ঢাকার বায়ু অস্বাস্থ্যকর
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৩ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৪স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৫জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৬প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৭বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর আরও বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
- ৮কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে ইউসিবি ইনভেস্টমেন্টের চুক্তি
- ৯উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ১০পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না





পাঠকের মতামত