
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে মার্কিন নৌবাহিনীর এক সাবেক সদস্য গুলি করে চারজনকে হত্যা করেছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন নারী ও তাঁর তিন মাস বয়সী সন্তান রয়েছে। হত্যা করার সময় ওই নারীর কোলে তাঁর সন্তান ছিল। হত্যার পর ওই ব্যক্তি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।
হত্যাকারির নাম ব্রায়ান রিলে (৩৩) বলে জানা গেছে। ব্রায়ান রিলের গুলিতে ১১ বছরের একটি মেয়েও আহত হয়েছে। তার অস্ত্রোপচার চলছে। পক কাউন্টির শেরিফ গ্রেডি জাড এক সংবাদ সম্মেলনে জানান, ১১ বছরের ওই মেয়ের শরীরে সাতটি গুলি লেগেছিল।
রয়টার্সের খবরে জানা যায়, কাউন্টি শেরিফ গ্র্যাডি জাড বলেন, রিলে নিজেও গুলিতে আহত হন। পুলিশের সঙ্গে তাঁর গোলাগুলি চলে। তাঁকে একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জাডের ভাষ্য, ইরাক ও আফগানিস্তান যুদ্ধে নিরাপত্তাকর্মী ও দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেন রিলে। তাঁর বান্ধবী তদন্তকারীদের বলেন, রিলে মানসিক চাপ এবং পেশাগত কারণে হতাশায় ভুগছিলেন। ওই বান্ধবীর সঙ্গে রিলের চার বছর ধরে সম্পর্ক রয়েছে।
জাড আরও বলেন, এক সপ্তাহ আগে রিলের মানসিক স্বাস্থ্যের আরও অবনতি হয়। রিলে তাঁর বান্ধবীকে বলেছিলেন, তিনি ঈশ্বরের সঙ্গে কথা বলেন।
জাড বলেন, রিলে গত শনিবার রাতে প্রথম ওই বাড়িতে ঢোকেন। সেখানে তিনি অসংলগ্ন কথাবার্তা বলেন। ওই পরিবারের সঙ্গে তাঁর তর্ক হয়। পুলিশ যাওয়ার পর রিলে সেখান থেকে চলে যান। গতকাল সকালে তিনি আবার ওই বাড়িতে ফিরে যান। সেখানে তিনি ৪০ বছরের এক ব্যক্তি, ৩৩ বছরের এক নারী ও তাঁর সন্তানকে গুলি করে হত্যা করেন। ওই বাড়ির পাশেই তিনি ওই নারীর ৬২ বছর বয়সী মাকে গুলি করে হত্যা করেন। এমনকি তিনি ওই পরিবারের পোষা কুকুরটিকেও গুলি করে হত্যা করেন।
জাড আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে তাদের সঙ্গে রিলের গোলাগুলি হয়। রিলে একপর্যায়ে পুলিশের বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টাও করেন।
- ১আগস্টেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
- ২স্ক্যাভেটর দিয়ে দিনের আলোয় পাহাড় কেটে মাটি সংগ্রহের অভিযোগ
- ৩সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে
- ৪চাঁদপুরে পুলিশ হেফাজতে আসামী মৃত্যুর অভিযোগ
- ৫জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরে নতুন ডিজি, বিএসসিতে এমডি
- ৬৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
- ৭এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন
- ৮প্রথমার্ধে মুনাফায় ৮৬% প্রবৃদ্ধি বাংলাদেশ ফাইন্যান্সের
- ৯সরিষাবাড়ীতে ট্রান্সফরমার চুরিরোধ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- ১০বাণিজ্য ও বিদ্যুৎসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-নেপাল
- ১নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ২জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ৩লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৬সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৭সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৯সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ১০ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ





পাঠকের মতামত