
যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্ক সব মানুষই এখন ফাইজার ও মডার্নার করোনা টিকার বুস্টার ডোজ নিতে পারবেন। স্থানীয় সময় শুক্রবার (১৯ নভেম্বর) দেশটির সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) কর্তৃপক্ষ বুস্টার ডোজ দেওয়ার অনুমোদন দিয়েছে।
শীতে করোনার প্রকোপ বাড়ার শঙ্কায় অধিকতর সুরক্ষার জন্য এ পদেক্ষেপ নেওয়া হলো। সিডিসির পরিচালক রোশেল ওয়েলেনস্কি বিশেষজ্ঞ প্যানেলের সুপারিশের পর বুস্টার ডোজের অনুমোদন কার্যকর করার সিদ্ধান্ত নেন।
এর আগে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কোম্পানিও বয়স্কদের বুস্টার ডোজ দেওয়ার অনুমোদন দেয়। ১৮ বছরের ঊর্ধ্বে যে কেউ নিতে পারবেন বুস্টার ডোজ।
সিডিসি কর্তৃপক্ষ বলছে, ৫০ বছরের ঊর্ধ্বে সবাইকে বুস্টার ডোজ নেওয়া উচিত। এর আগে বিশেষজ্ঞ প্যানেল ৬৫ বছরের বেশি এবং যারা উচ্চঝুঁকিতে রয়েছেন তাদের বুস্টার ডোজ দেওয়ার সুপারিশ করে।
ফাইজার-বায়োএনটেকের দাবি, ফাইজারের করোনার টিকা ৯৫ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে, যাদের আগে কখনও আক্রান্তের রেকর্ড নেই তাদের ক্ষেত্রে। ট্রায়ালে অংশ নিয়েছেন ১৬ বছরের বেশি বয়সী ১০ হাজার জন। মডার্নার ক্লিনিক্যাল ট্রায়াল রিপোর্ট এখনও জমা দেওয়া হয়নি, বলা হয়েছে বিশেষজ্ঞ প্যানেল কাজ করছে এ ব্যাপারে।
যুক্তরাষ্ট্রে ১৯৫ মিলিয়ন মানুষকে পুরোপুরি করোনার টিকা দেওয়া হয়েছে। তবুও এখনও কোনো কোনো এলাকায় বাড়ছে করোনা।
এদিকে, শনিবারও (২০ নভেম্বর) ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এসময় দেশটিতে ১ লাখ ১১ হাজার ৮২৯ জন আক্রান্ত ও ১ হাজার ৩৩২ জন মারা গেছেন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৪ কোটি ৮৫ লাখ ২১ হাজার ৫৯৬ জন এবং মোট মৃত্যু দাঁড়িয়েছে ৭ লাখ ৯১ হাজার ৯৮ জনে।
- ১চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ২বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে: মৎস্য প্রতিমন্ত্রী
- ৩শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী
- ৪কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত
- ৫ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল
- ৬বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ
- ৭হবিগঞ্জ পৌর এলাকায় জেলা প্রশাসনের ১৪৪ ধারা জারি
- ৮বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ৯আজ ঢাকার বায়ু অস্বাস্থ্যকর
- ১০ইউনিলিভার কনজুমারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৩ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৪স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৫জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৬দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৭পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ৮উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ৯প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ১০বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর আরও বিনিয়োগ চান প্রধানমন্ত্রী





পাঠকের মতামত