
প্রায় আট হাজার ৫০০-এর বেশি শিশুকে ২০২০ সালে বিশ্বের বিভিন্ন জায়গায় চলমান যুদ্ধে সৈনিক হিসেবে ব্যবহার করা হয়েছে এবং নিহত হয়েছে দুই হাজার ৬৭৪ জন।
সোমবার জাতিসংঘ থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর গ্লোবাল নিউজের।
অ্যান্তনিও গুতেরেস নিরাপত্তা পরিষদে শিশুবিষয়ক বার্ষিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেন।
প্রতিবেদনে জানানো হয়, ২১টি যুদ্ধে ১৯ হাজার ৩৭৯ শিশুর অধিকার লঙ্ঘন করার ঘটনা ঘটেছে। আর এমন ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে সোমালিয়া, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো, আফগানিস্তান, সিরিয়া ও ইয়েমেনে।
প্রতিবেদনে নিশ্চিত করা হয় আট হাজার ৫২১ শিশুকে ২০২০ সালে শিশু সৈনিক হিসেবে ব্যবহার করা হয়েছে। এ সময়ের মধ্যে নিহত হয়েছে দুই হাজার ৬৭৪ শিশু। এ ছাড়া বিভিন্ন যুদ্ধে আহত হয়েছে পাঁচ হাজার ৭৪৮ শিশু।
প্রতিবেদনে একটি কালো তালিকা রাখা হয়েছে। যেখানে রয়েছে শিশু অধিকার ক্ষুণ্ন করছে যুদ্ধরত এমন গোষ্ঠী বা সংস্থার নাম। সে তালিকায় কখনও ইসরাইলের নাম না থাকায় বিতর্ক দেখা দেওয়াটাই স্বভাবিক। হয়েছেও তাই। অপরদিকে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটকে ইয়েমেন যুদ্ধে শিশুদের অধিকার লঙ্ঘন করায় তালিকায় রাখা হয়েছিল। কিন্তু ২০২০ সালের কালো তালিকা থেকে জোটকে বাদ দেওয়া হয়।
এ ছাড়া তালিকায় মিয়ানমারের সেনাবাহিনী এবং সিরিয়ার সরকারি বাহিনীকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে কোনো পদক্ষেপ না নেওয়ায় কালো তালিকায় স্থান দেওয়া হয়েছে।
- ১ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ২হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৩সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৪১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৫দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ৬জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ৭বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ৮জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৯বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ১০সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৯বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ১০ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত