
পিরোজপুরের নাজিরপুরে চাঁদার দাবীতে চুরির অপবাদ দিয়ে যুবককে আগুনের ছ্যাকা দিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী যুবকের পিতা উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের বাঘাজোড়া গ্রামের মো. বাবুল শেখ।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন তার জেষ্ঠ্য পুত্র মো. হাফিজুর রহমান (২৪) গত ১৯ মার্চ সকালে উপজেলার মাটিভাঙ্গা’র একটি রেস্টুরেন্টে সকালের নাস্তা খাচ্ছিলেন।
এ সময় উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন বুলুর নির্দেশে তার (বুলু) সহযোগী উপজেলার বাঘাজোড়া গ্রামের মো. রুবেল খান ও মো. শহিদুল ইসলাম শেখ (শহিদ) তাকে ধরে নিয়ে স্থানীয় নেয়ামত সর্দারের বালুর গোলায় নিয়ে যায়। সেখানে ৪-৫ জনে তাকে আগুনের ছ্যাকা দেয়া সহ উপুর্যুপরি নির্যাতন করে।
এতে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তারা (বুলু) আমাকে (পিতা) ডেকে নিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দিলে আমার ছেলেকে ( রুবেল) ছেড়ে
দিবে বলে জানান। ওই টাকা না দিলে তারা তাকে পুলিশে দেন।
ওই সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন গন্য-মান্য ব্যাক্তি সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। এ সময় তারা অভিযোগ করেন , অভিযুক্তরা বিভিন্ন সময় স্থানীয় বিভিন্ন ব্যাক্তিকে চুরি, মাদক বিক্রি সহ বিভিন্ন অপবাদ দিয়ে ধরে নিয়ে টর্চার করে চাঁদা আদায় করেন।
এ বিষয়ে জানতে অভিযুক্ত বেলায়েত হোসেন বুলুকে ফোন ও ক্ষুদে বার্তা দিলেও কোন সাড়া পাওয়া যায় নি। তবে তার সহযোগী ওই নির্যাতনের সাথে জড়িত মো. শহিদুল ইসলাম (শহিদ) জানান, ওই যুবককে চুরির সাথে জড়িত থাকার তথ্য প্রমানিত হওয়ায় তাকে পুলিশে দেয়া হয়েছে। তার কাছে কোন চাঁদা চাওয়া বা তাকে কোন নির্যাতন করা হয় নি।
- ১মিরপুরে কপোতাক্ষ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
- ২বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম
- ৩আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
- ৪সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড
- ৫চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৬তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ
- ৭বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ৮ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- ৯চাঁদপুরের সাবেক ডিসি মাজেদুর রহমানের বাধ্যতামূলক অবসর
- ১০রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি
- ১চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ২চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৩ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৭জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৮রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৯প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক
- ১০কাঠমান্ডুতে বাংলাদেশি নানা জাতের আমের উৎসব প্রদর্শনী





পাঠকের মতামত