জেলা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬ ২:৪৮ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন ও সরেজমিনে পরিদর্শনের জন্য এবং মোতায়েনরত সামরিক সদস্যবৃন্দ ও অসামরিক প্রশাসনের সাথে মতবিনিময় সভা করেছেন ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ নাজিম-উদ-দৌলা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সেনাবাহিনী ও বিজিবি কর্মকর্তাসহ নোয়াখালী জেলা প্রশাসক, সিনিয়র জেলা নির্বাচন অফিসার, এনএসআই জয়েন্ট ডিরেক্টর , পুলিশ সুপার, র‍্যাব-১১ এর কোম্পানী অধিনায়ক সহজ বিভিন্ন দপ্তরে কর্মরত নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিভিশন জিওসি মেজর জেনারেল মোঃ নাজিম-উদ-দৌলা আইন শৃংখলা পরিস্থিতির অধিকতর উন্নতি, সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং আন্তঃবাহিনী ও অসামরিক প্রশাসনের সকল স্তরে নিবিড় যোগাযোগ ও সমন্বয়ের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। নির্বাচনের কাঙ্ক্ষিত পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে তিনি অসামরিক প্রশাসনকে সেনাবাহিনীর সার্বিক সহযোগীতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সাথে দেশ ও জাতির প্রয়োজনে দীর্ঘ দেড় বছর এর অধিক সময় ধরে নিঃস্বার্থ ও নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্য তিনি নোয়াখালী জেলায় মোতায়েনরত সেনাসদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধারা অব্যাহত রাখার জন্য নির্দেশ প্রদান করেন।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামের আইয়ুব আলী খানের বাড়ি থেকে পঞ্চগ্রাম সম্মিলিত ...

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...