
যৌতুকের টাকা না পেয়ে লালমনিরহাটের আদিতমারী উপজেলার নামুরী এলাকায় স্ত্রীর মাথা ন্যারা করে দিলেন স্বামী মমিনুল ইসলাম(২৫)। এ ঘটনায় শিকার গৃহবধূর বাবা থানায় অভিযোগ করলে পুলিশ স্বামীকে গ্রেফতার করে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত ৯ টার দিকে নির্যাতনের শিকার গৃহবধূর বাবা নুরুজ্জামান বাদী হয়ে আদিতমারী থানার অভিযোগ দায়ের করার পর পরই অভিযান চালিয়ে মাদকাসক্ত মমিনুলকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত মমিনুল জেলার আদিতমারী উপজেলার নামুরী দোলাপাড়া এলাকার মোকতার আলীর ছেলে।
জানা যায়, চার বছর পূর্বে পারিবারিক ভবে বিয়ে হয় মমিনুল ও নুরী দম্পতির।বিয়ের পর থেকেই স্বামীর নির্যাতনের শিকার হন গৃহবধূ নুরী।সংসারে সূখ ফিরবে বলে আইনের আশ্রয় নেন নি তিনি।তবে মাদকাসক্ত মমিনুলের নির্যাতন দিনদিন বাড়তে থাকে।
প্রতিবেশীদের সাথে কথা বলা ও নেশার প্রতিবাদ করা পছন্দ ছিলো না স্বামী মমিনুলের।তাছাড়া নেশার জন্য টাকা প্রয়োজন হলেই যৌতুকের টাকা আনতে চাপ দিতে থাকেন স্ত্রীকে। স্ত্রী নুরী তা না আনায় গত চার দিন আগে তাকে অমানবিক নির্যাতন ও মাথার চুল ন্যারা করে দেয় সে।মাথা ন্যারা করার বিষয়টি নুরী যেন তার বাবার বড়ির কাউকে জানতে না পারে সেজন্য মোবাইল ফোনটিও বিক্রি করে দেওয়া হয়।নির্যাতনের শিকার গৃহবধূ কৌশলে বৃহস্পতিবার তার বাবাকে নির্যাতন ও মাথা ন্যারা করার বিষয়টি জানালে তিনি আদিতমারি থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে ও মাদকাসক্ত মমিনুলকে আটক করে।
নির্যাতনের শিকার গৃহবধূ নুরী জানায়, বিয়ের পরেই জানতে পারেন তার স্বামী মাদকাসক্ত। এ কারনে প্রতিদিন নেশা করে বাড়িতে এলেই কারনে অকারনে তাকে নির্যাতন করা হতো। তাকে বাড়ি থেকে বাহির হতে দিতো না এমনকি কারও সাথে কথা বললেই তাকে সন্দেহ করা হতো। বিয়ের তিন বছর পেরিয়ে গেলেও তার কোন পরিবর্তন হয়নি। নুরী বলেন,প্রায়দিন তার নেশার টাকার প্রয়োজন হলে সে আমাকে আমার বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসতে বলতো। আমি বাবা বাড়ি থেকে টাকা আনতে অস্বীকার করলে চারদিন আগে আমাকে বেদম মারপিট করে মাথা ন্যাড়া করে দেয় এবং ঘরে গৃহবন্দী করে রাখে। বিষয়টি যেন আমার বাবার বাড়ির কেউ জানতে না পারি সেজন্য আমার মোবাইল ফোনটিও বিক্রি করে দেয় সে। পরে অনেক কৌশল করে আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি আমার বাবাকে জানাই।
এ বিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুল ইসলাম বলেন,অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে অভিযান চালিয়ে গৃহবধূ নুরীকে উদ্ধার এবং তার মাদকাসক্ত স্বামীকে গ্রেফতার করা হয়েছে।
- ১লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ২তারেক রহমানের নেতৃত্বের প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় আস্থা: সার্জিও গর
- ৩চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ৪অসহায় পরিবারের পাশে সাহায্যের হাত বাড়ালেন কাজল মাজমাদার
- ৫লোহিত সাগর দিয়ে চলাচলে ফি না নেওয়ার ঘোষণা হুথিদের
- ৬সাংবাদিক অজিত কুমার মুকুলের ৩৫ তম মৃত্যুবার্ষিকী
- ৭চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ৮খুলনায় ট্রাকচাপায় একই পরিবারের তিন জন নিহত
- ৯ডিএসইতে পিই রেশিও বেড়েছে ১ শতাংশ
- ১০শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৩আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৪চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৫এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৮ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৯শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ১০বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল





পাঠকের মতামত