
যানজট নিয়ন্ত্রণে অটোরিকশার বিকল্প হিসেবে নগরীতে সিটি বাস সার্ভিস চালুর উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরেআলম মিনা।
তিনি বলেছেন, রংপুর মহানগরীর সড়ক ও ট্রাফিক ব্যবস্থায় বিদ্যমান সমস্যা থাকবে না। যানজট নিয়ন্ত্রণে সিটি করপোরেশনসহ সরকারের সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের সাথে সমন্বয় করে অটোরিকশার বিকল্প হিসেবে সিটি বাস সার্ভিস চালুর উদ্যোগ গ্রহণ করা হবে। এজন্য ট্রাফিক ব্যবস্থায় শৃংখলা বজায় রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।
তিনি বৃহস্পতিবার দুপুরে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহন মালিক ও শ্রমিকদের সাথে রংপুর নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
মহানগরীর সড়ক ও ট্রাফিক ব্যবস্থার উপর একটি সম্যক ধারণা তুলে ধরে কমিশনার নুরেআলম মিনা বলেন, পুলিশ এবং পরিবহন মালিক-শ্রমিক পরস্পরের পরিপূরক। আমরা কাজ করার সুবিধার্থে পরিবহন মালিক-শ্রমিক কেন্দ্রীয় একটি কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করা হবে। একই সঙ্গে পরিবহন সেক্টর ও সড়কে অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন কমিশনার।
রংপুর জেলা মোটর মালিক সমিতির সভাপতি এ.কে.এম মোজাম্মেল হক সভাপতিত্বে বক্তব্য রাখেন উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) আবু বকর সিদ্দীক, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলম, রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদসহ ট্রাফিক বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী,জেলা পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
- ১এমপি নাসের রহমানকে নিয়ে অশ্লীল ভিডিও করার অভিযোগে গ্রেপ্তার ১
- ২ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ
- ৩যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৪দূষিত শহরের তালিকায় আজ ঢাকার বাতাস মাঝারিমানের
- ৫জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ৬লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি
- ৭আজ জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ৮আজ হরমুজ নিয়ে ইরান-মার্কিন চুক্তির সম্ভাবনা: মার্কিন অর্থমন্ত্রী
- ৯পরিবেশ দূষণ বর্তমানে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ
- ১০মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ৪বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৫ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৬পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৭ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি
- ৮৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ৯এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ১০শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার





পাঠকের মতামত