প্রকাশিত: আগস্ট ১১, ২০২০ ২:২৮ পিএম

মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে দেশে রফতানি কমেছে দুই দশমিক ১৪ শতাংশ। রফতানির পাশাপাশি আমদানিও কমেছে। এর পরিমাণ এক শতাংশের কম (দশমিক ৫১)।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য প্রকাশ করেছে।

বিবিএসের তথ্যমতে, ২০১৬-১৭ অর্থবছরে দেশে রফতানির পরিমাণ ছিল ঋণাত্মক ২ দশমিক ৩৪ শতাংশ। তবে ২০১৭-১৮ অর্থবছরে দারুণ উন্নতি হয় রফতানিতে। এ সময় এর পরিমাণ দাঁড়ায় ৮ দশমিক ০৯ শতাংশ। এরপর ২০১৮-১৯ অর্থবছরে ৮ দশমিক ৪৫ শতাংশ এবং ২০১৯-২০ অর্থবছরে ৬ দশমিক ৩১ শতাংশ রফতানি হয়। অর্থাৎ বিদায় অর্থবছরে তার আগের অর্থবছরের তুলনায় রফতানি কমেছে ২ দশমিক ১৪ শতাংশ।

অন্যদিকে ২০১৬-১৭ অর্থবছরে দেশ আমদানির পরিমাণ ছিল ২ দশমিক ৮৮ শতাংশ। ২০১৭-১৮ অর্থবছরে ব্যাপক আমদানি বৃদ্ধি পেয়ে হয় ২৭ দশমিক ০১ শতাংশ। তবে ২০১৮-১৯ অর্থবছরে আমদানি কমে হয় ৮ দশমিক ৪২ শতাংশ। আর ২০১৯-২০ অর্থবছরে আমদানি কমে দাঁড়ায় ৭ দশমিক ৯১ শতাংশ। অর্থাৎ বিদায়ী অর্থবছরে তার আগের অর্থবছরের তুলনায় আমদানি কমেছে দশমিক ৫১ শতাংশ।

শেয়ার

পাঠকের মতামত

শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের আলিসারকুল (বরপাড়া) এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা ...

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সাক্ষাৎ

ঢাকায় সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর প্রধানমন্ত্রী তারেক রহমানের ...

দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামের আইয়ুব আলী খানের বাড়ি থেকে পঞ্চগ্রাম সম্মিলিত ...