
রমজানের প্রথম দিনেই তিন ফিলিস্তিনি নাগরিককে গুলি করে হত্যা করেছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। পশ্চিত তীরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ইসরায়েলি পুলিশ দাবি করেছে, ওই ফিলিস্তিনিদের কাছে অস্ত্র থাকায় তাদের গুলি করা হয়েছে। খবর আল জাজিরা, প্রেস টিভি।
শনিবার ইসরায়েলি পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, সম্প্রতি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেছে। আরও হামলার আশঙ্কা দেখা দিয়েছে।
পশ্চিম তীরের জেনিন শহরের দক্ষিণে আরাবা মোড়ে ওই তিন ফিলিস্তিনিকে হত্যা করা হয়। তবে এ বিষয়ে ফিলিস্তিনি কর্মকর্তারা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি।
এদিকে ইসলামিক জিহাদ আন্দোলন এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, তাদের আল কুদস ব্রিগেডসের তিন সদস্য নিহত হয়েছে।
ফিলিস্তিনি ওই গ্রুপটি নিহত সদস্যদের ‘শহীদ’ উল্লেখ করে তাদের নাম প্রকাশ করেছেন। তারা হলেন, জেনিনের বাসিন্দা খলিল তাওয়ালবেহ (২৪), তুলকার্মের বাসিন্দা সাইফ আবু লিবদেহ (২৫) এবং জেনিনেন সায়েব আবাহরা (৩০)।
ফিলিস্তিনের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, ওই তিন ব্যক্তির মরদেহ রেখে দিয়েছে ইসরায়েলি বাহিনী। পরিবারের কাছে তাদের মরদেহ ফিরিয়ে দেওয়া হচ্ছে না।
সম্প্রতি ইসরায়েলে বন্দুকধারীদের হামলা বেড়ে গেছে। সে কারণে বিভিন্ন স্থানে উত্তেজনা বাড়ছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৯ মার্চ) ইসরায়েলের তেল আবিবের পূর্বে বেনি ব্র্যাকে বন্দুকধারীর হামলায় অন্তত পাঁচজন নিহত হন।
দেশটির উত্তরাঞ্চলের একটি শহরে স্থানীয় সময় রোববার (২৮ মার্চ) বন্দুকধারীদের হামলায় দুইজন নিহত হন। এ ঘটনার পাঁচ দিন আগে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের শহর বীরশেবায় হামলায় চার ইসরায়েলি নাগরিক নিহত হন এবং আহত হন আরও বেশ কয়েকজন। পরে ওই দুই হামলার ঘটনার দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
- ১সাংবাদিক অজিত কুমার মুকুলের ৩৫ তম মৃত্যুবার্ষিকী
- ২চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ৩খুলনায় ট্রাকচাপায় একই পরিবারের তিন জন নিহত
- ৪ডিএসইতে পিই রেশিও বেড়েছে ১ শতাংশ
- ৫শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৬সাপ্তাহিক দর পতনের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ৭সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ৮প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সাক্ষাৎ
- ৯সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল
- ১০রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে ৩ জন নিহত
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৩আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৪চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৫এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৮ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৯শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ১০বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল





পাঠকের মতামত