প্রকাশিত: জানুয়ারী ১৮, ২০২৫ ১০:৪৭ এএম

রাজধানীর হাজারীবাগ এলাকার একটি বাসা থেকে পুষ্পিতা (২১) নামে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রতিবেশী জগদীশ বলেন, ইডেন কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন পুষ্পিতা। রাত সাড়ে ১২টার দিকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পুষ্পিতা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি জানান, পুষ্পিতার গ্রামের বাড়ি জামালপুর সদরের বসাকপাড়া গ্রামে। তার বাবার নাম রঞ্জিত বিশ্বাস।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু: স্বাস্থ্য সচিব ও আইজিপিসহ ৮ জনকে আইনি নোটিশ

​রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের ‘অস্বাভাবিক’ মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য সচিব ও পুলিশের ...

প্রধানমন্ত্রীর কৃষি উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...