
রাজবাড়ীতে ডিউটি চলাকালীন বেপরোয়া গতির ইজি বাইকের ধাক্কায় মিজানুর রহমান (৫৭) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রোববার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গতকাল শনিবার (১৩ জুলাই) রাত ১২টার দিকে রাজাবাড়ী সদর থানার বাগমারা বেথুলিয়া মাথালিয়া পাড়া এলাকায় চেকপোস্টে বেপরোয়া গতির ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হয় তিনি।
নিহত মিজানুর রহমান ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কাপুরিয়া সদরদী গ্রামের আব্দুর রাজ্জাক শিকদারের ছেলে। তিনি রাজবাড়ী সদর থানায় কর্মরত ছিলেন।
জানা গেছে, কনস্টেবল মিজানুর অন্যান্য পুলিশ সদস্যদের সঙ্গে ডিউটির জন্য রাত ৮টার দিকে সদর থানা থেকে বের হয়। রাজবাড়ী সদর থানার একটি টিম রামকান্তপুর ইউনিয়নের বাগমারা বেথুলিয়া মাথালিয়া পাড়া এলাকায় বেলালের দোকানের সামনে রাত সাড়ে ১১টার দিকে চেকপোস্ট বসায়।
এ সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইক বেপোরোয়া গতিতে এসে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কনস্টেবল মিজানুর রহমানকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
ফরিদপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রাজারবাগ পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে ভোর সাড়ে ৪টার দিকে রাজারবাগ পুলিশ সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। তার শারিরীক অবস্থা আরও খারাপ হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে সকাল সাড়ে ৯টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজাউল করিম জানান, রাত্রিকালীন ডিউটি করার সময় দ্রুত গতির ইজিবাইক কনস্টেবল মিজানুরকে ধাক্কা দিলে তিনি মাথায় গুরুতর আঘাত পান। সবশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার অকাল মৃত্যুতে জেলা পুলিশ রাজবাড়ী গভীর শোকাহত।
এ ঘটনায় ইজিবাইক চালক সাইফুল ইসলামকে ইজিবাইকসহ আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এসকে
- ১রাকসু–সাংবাদিক দ্বন্দ্ব: নেপথ্যে কী, সমাধানের পথ কোথায়?
- ২সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৩শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৪ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৫এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৬পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে ৩৪ জন নিহত
- ৭চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৮শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ৯আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ১০ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ১শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ২সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ৩২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭নতুন কর আরোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা
- ৮আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৯পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ১০চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ





পাঠকের মতামত