
রাজবাড়ীর বালিয়াকান্দিতে পিকআপের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
রোববার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার বালিয়াকান্দি-পাংশা আঞ্চলিক সড়কের ঘিকমলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের চরভিটি গ্রামের জলিল মণ্ডলের ছেলে ভ্যানচালক হাসেম মণ্ডল (৫০) ও তার মেয়ে হালিমা বেগম (২৭)।
এ বিষয়ে জানতে চাইলে নারুয়া ইউনিয়নের সাবেক মেম্বার বিল্লাল হোসেন জানান, ব্যাটারিচালিত অটোরিকশায় করে নারুয়া যাচ্ছিলেন হাসেম মণ্ডল। তারা ঘিকমলা বাজার এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে হাসেম মণ্ডল ও তার মেয়ে হালিমা বেগম মার যান। এসময় অটোরিকশায় থাকা হাসেমের স্ত্রী আহত হয়েছেন। তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। মরদেহ হাসপাতালে রাখা হয়েছে।
বিএইচ
- ১পিকআপ সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
- ২কুড়িগ্রামে শিশু সুরক্ষা ও অধিকার নিশ্চিতকরণে সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩জলবায়ু পরিবর্তনের প্রভাবে আজ ঢাকার বাতাস মাঝারিমানের
- ৪আজ ফের শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- ৫দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ৬এনএসইজেডে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম
- ৭আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ৮১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: চট্টগ্রামে আইনমন্ত্রী
- ৯খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ১০বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৩কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৪বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৫সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৬চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৭সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ৮চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ৯সাউথ বাংলার বোর্ড সভা ২৯ জুলাই
- ১০হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল





পাঠকের মতামত