
নরসিংদীর রায়পুরায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ অরক্ষিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম মোঃ শফিকুল ইসলাম (৩২)। তিনি শিবপুর উপজেলার খৈনকুট উত্তরপাড়া চেরাগআলী প্রধানের বাড়ীর মোঃ ফাইজুল ইসলামের ছেলে। পেশায় একজন এসি মেকানিক ছিলো।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার নিজ বাড়ী থেকে মোটরসাইকেল যোগে তিনি নরসিংদী শহরে যাচ্ছিলেন। পথিমধ্যে হাসনাবাদ অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি আন্তঃনগর ট্রেন শফিকের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এসময় তিনি ছিটকে পড়ে যায় এবং মোটরসাইকেল দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহুরুল ইসলাম বলেন, সংবাদ পেয়েছি এরকম একটি দুর্ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ পাইনি। স্থানীয় লোকজন জানিয়েছে, নিহতের স্বজনরা লাশ নিয়ে গেছে।
এম জি
- ১এনএসইজেডে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম
- ২১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: চট্টগ্রামে আইনমন্ত্রী
- ৩খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ৪বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৫অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৬নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৭তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৮জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ৯২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ১০মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৫চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৬সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ৯সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ১০হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল





পাঠকের মতামত