প্রকাশিত: মার্চ ৩, ২০২৫ ৩:৪৮ পিএম

নরসিংদীর রায়পুরায় তারাবী নামাজ চলাকালীন সময়ে ৩ বছরের শিশু সন্তানকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে মা শিরিন বেগম।

শনিবার (১ মার্চ) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম আনাস মিয়া (৩) সে ওই এলাকার সৌদি প্রবাসী ডালিম মিয়ার ছেলে। এ ঘটনায় অভিযুক্ত শিরিন বেগমকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে উপজেলার দক্ষিণ মির্জানগর গ্রামের ডালিম মিয়ার সঙ্গে একই উপজেলার হাইরমারা এলাকার শিরিন বেগমের বিয়ে হয়। বিয়ের তিন বছর পর জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি দেয় ডালিম। এরপর শিরিন তাদের একমাত্র পুত্র আনাসকে নিয়ে বসবাস করছিলো।

এদিকে, শনিবার রাতে নিজ ঘরে পুত্র আনাসকে কুপিয়ে হত্যার পর পালিয়ে যান শিরিন। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ শিশুটির লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় অভিযুক্ত শিরিন বেগমকে রোববার সকালে আটক করেছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আদিল মাহমুদ জানান, হত্যার সংবাদ শোনার সাথে সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এরপর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, অভিযুক্ত শিরিন বেগমকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

কাপাসিয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অনিয়মের অভিযোগ

গাজীপুরের কাপাসিয়ায় চরদুর্লভ খান আঃ হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অনিয়মের ...

নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের আচুরা গ্রামে স্বামীকে কৌশলে ডেকে এনে বেঁধে রেখে তার স্ত্রীকে ...

মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

মাদারীপুর শহরের পুরাতন বিসিক এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে ...