
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মোড় ঘুরছে ইরানের ড্রোনে, বিশ্ব গণমাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হচ্ছে কয়েক সপ্তাহ ধরে। এটা নিয়ে ক্ষোভে ফুঁসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব, রয়টার্সের প্রতিবেদন
এর মধ্যেই নতুন খবর মিলল যে রাশিয়াকে আরও ড্রোন ও ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরান। ইরানের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা ও দুই কূটনীতিকের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
৬ অক্টোবর ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারের নেতৃত্বাধীন একটি দল রাশিয়া সফর করে। এ সফরে রাশিয়াকে ড্রোন ও নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দেওয়ার এ প্রতিশ্রুতি দেয় দলটি। ইরানের সফরকারী দলে দেশটির শক্তিশালী বিপ্লবী গার্ড বাহিনী এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সদস্যও ছিলেন বলে রয়টার্সের খবরে বলা হয়েছে।
এ ব্যাপারে সফরকারী দলে থাকা ইরানের এক শীর্ষ কূটনীতিক রয়টার্সকে বলেন, রাশিয়া আরও ড্রোন ও ক্ষেপণাস্ত্র চায়। বিশেষ করে ফাতেহ ও জুলফাগার ক্ষেপণাস্ত্র চায় রাশিয়া।
আর পাশ্চাত্যের এক কর্মকর্তা বলছেন, রাশিয়া ও ইরানের মধ্যে ড্রোন ও জুলফাগার ছাড়াও ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যাপারে চুক্তি হয়েছে।
ইরান যে ড্রোনগুলো সরবরাহ করতে রাজি হয়েছে, তার মধ্যে একটি হলো শহীদ-১৩৬ ‘কামিকাজে’ ক্ষেপণাস্ত্র। আর ফাতেহ-১১০ ও জুলফাগার ক্ষেপণাস্ত্র ৩০০ থেকে ৭০০ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
এ ধরনের সরবরাহ ২০১৫ সালের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন হয়েছে বলে পাশ্চাত্যের কর্মকর্তাদের দাবি প্রত্যাখ্যান করেছেন ওই ইরানি কূটনীতিক।
ইউক্রেন বলে আসছে, রাশিয়ার সেনারা শহীদ-১৩৬ ড্রোন ব্যবহার করে তাদের ওপর হামলা চালাচ্ছে। তবে রাশিয়াকে ড্রোন সরবরাহ করার কথা অস্বীকার করে আসছে ইরান। রাশিয়াও ইউক্রেনে ইরানি ড্রোনে হামলা চালানোর কথা প্রত্যাখ্যান করেছে।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল মঙ্গলবার নিয়মিত ভাষণে বলেছেন, তাঁর দেশে রাশিয়ার সাম্প্রতিক হামলায় ইরানের তৈরি ড্রোনের ব্যাপক ব্যবহারের বিষয়টি ক্রেমলিনের সামরিক ও রাজনৈতিক দেউলিয়াত্বেরই প্রতীক। ইরানের কাছে এ ধরনের (ড্রোন) সহায়তার আবেদনের মাধ্যমে ক্রেমলিন তার সামরিক ও রাজনৈতিক দেউলিয়াত্ব স্বীকার করে নিল।
- ১আগস্টেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
- ২স্ক্যাভেটর দিয়ে দিনের আলোয় পাহাড় কেটে মাটি সংগ্রহের অভিযোগ
- ৩সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে
- ৪চাঁদপুরে পুলিশ হেফাজতে আসামী মৃত্যুর অভিযোগ
- ৫জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরে নতুন ডিজি, বিএসসিতে এমডি
- ৬৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
- ৭এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন
- ৮প্রথমার্ধে মুনাফায় ৮৬% প্রবৃদ্ধি বাংলাদেশ ফাইন্যান্সের
- ৯সরিষাবাড়ীতে ট্রান্সফরমার চুরিরোধ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- ১০বাণিজ্য ও বিদ্যুৎসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-নেপাল
- ১নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ২জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ৩চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৪সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৫শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৬সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৮সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৯ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ





পাঠকের মতামত