প্রকাশিত: অক্টোবর ১০, ২০২১ ২:৪০ পিএম , আপডেট: অক্টোবর ১০, ২০২১ ৩:১৭ পিএম
??????? ?????????? ????????

রাশিয়ার মধ্যাঞ্চলের তাতারস্তানে এল-৪১০ মডেলের একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। এতে ১৬ জন নিহত হয়েছে। প্লেনটিতে ২৩ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

দেশটির জরুরি সহায়তাবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় রোববার ( ১০ অক্টোবর) সকাল ৯টা ২৩ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে ১৬ জন নিহত হওয়ার শঙ্কা রয়েছে।

প্লেনটি মাটিতে আছড়ে পড়ার পরই এর ইঞ্জিনসহ সামনের অংশটি ধ্বংস হয়ে যায়। অবশ্য এর পেছনের অংশে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

উদ্ধারকর্মীদের বরাত দিয়ে আরটি জানিয়েছে, প্লেনটিতে ২৩ জন আরোহী ছিলেন। তাদের বেশিরভাগই স্কাইডাইভার।

এদিকে রাশিয়ার জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী-  প্লেন দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দু’জন পাইলটও রয়েছেন। অন্যদিকে ধ্বংসস্তুপের ভেতর থেকে ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এল-৪১০ মডেলের টার্বোলেট স্বল্পপাল্লার এই প্লেনটি দুই ইঞ্জিনবিশিষ্ট। ১৯৭০-র দশকের প্রথম দিকে চেক রিপাবলিকে প্লেনটি তৈরি করা হয়েছিল।

এর আগে গত সেপ্টেম্বরে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সাইবেরিয়ার ইরকুতস্ক অঞ্চলে একই ধরনের একটি বিমান বিধ্বস্ত হয়েছিল। সেই ঘটনায় ৪ জন নিহত এবং আরও ১২ জন আহত হয়েছিলো।

শেয়ার

পাঠকের মতামত

কুয়েতে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইরানের সেনাবাহিনী কুয়েতের আহমেদ আল-জাবের বিমানঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে। ...

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার। বুধবার মালয়েশিয়ার পশ্চিম উপকূলীয় প্রদেশ ...