
নতুন বছরের শুরুতেই বসছে একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশন। সংবিধানের অনুচ্ছেদ ৭৩ (২) অনুযায়ী এবারও বছরের শুরুর অধিবেশনের ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো, আবদুল হামিদ। সংবিধান অনুযায়ী সংসদের প্রথম অধিবেশন ও বছরের প্রথম অধিবেশনে ভাষণ দিয়ে থাকেন রাষ্ট্রপতি। জানুয়ারি মাসের শেষ দিকে বসতে পারে একাদশ অধিবেশন। রেওয়াজ অনুযায়ী অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতি দিক নির্দেশনামূলক ভাষণ দেবেন।
কার্যপ্রণালী বিধি অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণ মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দিতে হয়। সেই অনুযায়ী সোমবার (২১ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে রাষ্ট্রপতির ২০২১ সালের ভাষণ অনুমোদন দেওয়া হয়েছে।
মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আজকের বৈঠকে রাষ্ট্রপতির ভাষণ অনুমোদন দেওয়া হয়েছে। এবার রাষ্ট্রপতির ভাষণে ১০টি বিষয় গুরুত্ব পাচ্ছে বলেও জানান তিনি।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, রাষ্ট্রপতির ভাষণ সাধারণত দুই ধাপে হয়ে থাকে। একটি কপি হচ্ছে বিস্তারিত অর্থাৎ সরকারের আর্থিক বছরের বিবরণ আর একটি যেটি রাষ্ট্রপতি দিয়ে থাকেন।
রাষ্ট্রপতির ভাষণে গুরুত্ব পাচ্ছে যে ১০টি বিষয়। মন্ত্রিপরিষদ সচিবের বক্তব্যে অনুযায়ী গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে- দেশের সার্বিক পরিস্থিতি এবং সামষ্টিক অর্থনীতির চিত্র, দেশের আর্থসামাজিক উন্নয়নে গৃহীত পদক্ষেপ ও সাফল্য, রূপকল্প ২০২১ বাস্তবায়নে গৃহীত কর্মসূচি এবং রূপকল্প ২০৪১ প্রণয়ন, দেশে-বিদেশে কর্মসংস্থান, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নকল্পে বিভিন্ন কর্মসূচির বাস্তবায়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির বেষ্টনি প্রসার, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার অগ্রগতি, বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে অর্জিত সাফল্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন এবং এর জন্য গৃহীত কর্মসূচি ও প্রশাসনিক নীতি-কৌশল উন্নয়ন দর্শন এবং অগ্রযাত্রার দিক নির্দেশনা।
বাণিজ্য প্রতিদিন/এমআর
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩সঞ্চয়পত্রে বাড়ছে বিনিয়োগকারীদের আগ্রহ
- ৪মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৫হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৬প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৭বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৮বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৯‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ১০কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৫স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৬ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৭দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৮বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ৯জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ১০উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে





পাঠকের মতামত