প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৪ ৫:১৫ পিএম

অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। বিগত ২০২৩ সালে পুলিশ সুপার ভোলা এবং চাঁদপুরের এসপি হিসেবে উত্তম পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করায় পুলিশ সপ্তাহ – ২০২৪-এ তিনি এ পদক লাভ করেন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইনসে জাতীয় পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে এ সম্মানসূচক পদক পরিয়ে দেন।

গত বছরের ১৫ জুন তিনি চাঁদপুরের পুলিশ সুপার হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি ভোলা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততার জন্য প্রশংসিত হওয়া বিসিএস ২৫ ব্যাচের এ পুলিশ কর্মকর্তা ২০০৬ সালে কর্ম জীবন শুরু করেন। ভোলা জেলায় দায়িত্ব পালনকালে তিনি বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছিলেন।

এরআগে তিনি উপ পুলিশ কমিশনার ডিএমপি উত্তরা বিভাগে দায়িত্ব পালন করেছেন।

ময়মনিসংহের মুক্তাগাছার মেধাবী সন্তান মোহাম্মদ সাইফুল ইসলাম ক্রিমিনোলজি বিভাগ থেকে সাফল্যের সাথে এমএসএস সম্পন্ন করেছেন।

এএ

শেয়ার

পাঠকের মতামত

আইনমন্ত্রী সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের ...

একরামুল হত্যা : হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ ...