প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৪ ১২:৫৯ পিএম

খুলনার রূপসায় ঘর থেকে হাত-পা, মুখ বাঁধা অবস্থায় এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার নৈহাটী গোডাউন মোড় এলাকায় নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত নারীর নাম সৈয়দা গুলফার নাহার সেতারা (৬৫)। তিনি ওই এলাকার শহিদুল শেখের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গুলফার নাহার সেতারার একমাত্র ছেলে রায়হান শেখ ইনকাম ট্যাক্সে চাকরির সুবাদে ঢাকায় থাকেন। স্বামী শহিদুল শেখ সচিবালয়ে চাকরি করতেন, গত ৩-৪ মাস আগে মারা যান। এ কারণে গুলফার নাহার সেতারা বাসায় একা ছিলেন।সকালে কাজের মেয়ে শাহিনুর ঘরের সামনের গেট বন্ধ দেখতে পেয়ে ডাকতে থাকেন। নিরব অবস্থা দেখে আশপাশে খোঁজাখুঁজি করতে গিয়ে পিছনের গেট খোলা দেখেন। পরে এলাকাবাসী এসে ঘরের ভিতরে ঢুকলে ওই নারীকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। এলাকার লোকজনের ধারণা, বাড়িতে চুরি করতে এসে কেউ এ ঘটনা ঘটিয়েছে।

রূপসা থানা অফিসার ইনচার্জ এনামুল হক জানান, খবর পেয়ে হাত-পা, মুখ বাঁধা অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করা হয়। মহিলার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এম পি

শেয়ার

পাঠকের মতামত

খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন খানজাহান আলী (রহ.) বিমানবন্দর প্রকল্প আবারও আলোচনায় এসেছে। প্রায় তিন দশক ...

মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

মাদারীপুর শহরের পুরাতন বিসিক এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে ...

গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুর জেলা শ্রমিক দলের আহবায়ক কমিটির সদস্য শরীফুল ইসলাম সরকারকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং ...