
আর্থসামাজিক উন্নয়ন সত্ত্বেও বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে বলে মনে করছেন ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট এবং পররাষ্ট্র ও নিরাপত্তা বিষয়ক হাই রিপ্রেজেন্টিটিভ জোসেফ বোরেল।
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের ওপর নিষেধাজ্ঞা চেয়ে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভান স্তেফানিৎসের চিঠির উত্তরে এমন জবাব দেন জোসেফ বোরেল।
ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভান গত ২০ জানুয়ারি র্যাবের ওপর নিষেধাজ্ঞা চেয়ে ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট বোরেল বরাবর চিঠি দেন। ৫৭ দিন পর শুক্রবার (১৮ মার্চ) চিঠির জবাব দেন বোরেল।
চিঠিতে বোরেল লিখেছেন, আর্থসামাজিক উন্নয়ন সত্ত্বেও বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে। বিশেষ করে নাগরিক ও রাজনৈতিক অধিকার সংকোচনের ক্ষেত্রে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুম বড় রকমের উদ্বেগের বিষয় হয়ে রয়েছে এবং এক্ষেত্রে বিস্তৃত ও চূড়ান্ত তদন্তের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
চিঠির জবাবে র্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে বোরেল কোনো মন্তব্য না করে লিখেছেন, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো বিভিন্ন ফোরামে আলোচনা অব্যাহত রাখা হবে।
তিনি বলেন, জাতিসংঘের কমিটি এগেইনস্ট টর্চার (সিএটি) ও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারসহ স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা নিরাপত্তার বাহিনীর ব্যাপক আকারের নির্যাতন ও নিষ্ঠুরতার বিষয়ে উদ্বেগ জানিয়ে আসছেন।
চিঠিতে ইইউর সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক তুলে ধরেন বোরেল। তিনি বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের সব দিকের পাশাপাশি মানবাধিকার বিষয়ে আমাদের এজেন্ডা নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে সার্বক্ষণিক সংলাপের মধ্যে রয়েছি আমরা। আসন্ন ইইউ-বাংলাদেশ জয়েন্ট কমিশন এবং সাব গ্রুপ অন গুড গভর্নেন্স অ্যান্ড হিউম্যান রাইটস এসব বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।
বোরেল চিঠিতে ১০ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতায় অবদান রাখায় বাংলাদেশের প্রশংসা করেন।
- ১শুধু রাজনৈতিক বিশ্বাসের কারণে অনেককে হয়রানি করা হয়েছে
- ২আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৩কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ৪নবীনগরে ২৫ উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ
- ৫দেশে এখনো কার্যকর বন্ড বাজার গড়ে ওঠেনি: বিএসইসি চেয়ারম্যান
- ৬হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৭ভাঙা বেড়িবাঁধ সংস্কার ও টেকসই বাঁধ নির্মাণের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর
- ৮কালকিনিতে পথসভায় বক্তব্য দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
- ৯চট্টগ্রামে বন্যার পানি নামার পর বাড়ছে ডায়রিয়া-চর্মরোগ
- ১০দায়িত্ব নিয়ে দেখলাম এটি খুবই সহজ কাজ : বিএসইসি চেয়ারম্যান
- ১চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ২এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৩বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৪কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ৫কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৬দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৭শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ৮কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৯আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ১০বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর





পাঠকের মতামত