প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২১ ১০:৫৭ এএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া টেলিকম খাতের কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের শীর্ষ কর্মকর্তাদের ডেকে পাঠিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে তাদেরকে বিএসইসিতে আলোচনার জন্য ডাকা হয়েছে।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) ঘোষিত রবি আজিয়াটার লভ্যাংশ সংক্রান্ত ঘোষণার সাথে এই জরুরি তলবের সম্পর্ক আছে বলে জানা গেছে।

উল্লেখ্য, পুঁজিবাজারের তালিকাভুক্ত রবি আজিয়াটা ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

এই সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৩ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ছিলো ৪ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২০ শেষ সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৩ টাকা ৯০ পয়সা। গত বছরের একই সময়ে এনএভি ছিলো ১২ টাকা ৬৪ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ মার্চ অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৮ মার্চ।

শেয়ার

পাঠকের মতামত

ইউনাইটেড ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ইউনাইটেড ফাইন্যান্স পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ...

ডাচ-বাংলা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ডাচ-বাংলা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক ...

রিকেট বেনকাইজারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত রিকেট বেনকাইজার লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ...

ওয়ান ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ওয়ান ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক ...

ফেডারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ...

ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ডেল্টা ব্র্যাক হাউজিং পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত ...

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারের ব্যাংক খাতের তালিকাভুক্ত কোম্পানি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত ...