জেলা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫ ৩:১৭ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামী লালপুর উপজেলা শাখার উদ্যোগে রুকন সমাবেশ–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) সকালে লালপুর গ্রিন ভ্যালি পার্ক লিমিটেডের পারিজাত শেড ঘর প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা আমির অধ্যাপক ড. মীর নূরুল ইসলাম।

সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লালপুর উপজেলা আমির ও নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মো. আবুল কালাম আজাদ।

এছাড়া উপস্থিত ছিলেন লালপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা, সহকারী সেক্রেটারি হাফেজ আফজাল হোসেন, সহকারী সেক্রেটারি মো. মহসিন আলম, ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. আবু সাঈদ প্রমুখ।

বক্তারা বলেন, ইসলামী আন্দোলনের রুকনগণ সমাজ পরিবর্তনের অগ্রণী শক্তি। তাদের আদর্শ জীবন, ত্যাগ ও নিষ্ঠার মাধ্যমেই দেশে ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত হতে পারে। তারা বলেন, ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা—এ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য রুকনদের সাহস ও দৃঢ় মনোবল নিয়ে কাজ করতে হবে।

সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াতে ইসলামী’র রুকন ও নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার

পাঠকের মতামত

চায়না অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো ...

স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হলে কোনোভাবেই নতুন বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয় বলে ...