
নারীর দীপ্ত পথচলায় খুঁজে পাবে বাংলাদেশ, হাতে হাত রেখে শপথ করি বাংলাদেশ গড়ি – এই স্লোগানকে সামনে রেখে নারীর নেতৃত্ব ফেরাতে নাটোরের ইতিহাসের সর্বপ্রথম নারী জাগরণ মঞ্চের অনুষ্ঠান করলেন সাবেক মন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের মেয়ে, বিএনপির মিডিয়া সেলের সদস্য, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
শনিবার (২৫ অক্টোবর) বিকালে লালপুর শ্রী সুন্দরী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বক্তব্যে বলেন, আপনাদের জীবনমান উন্নয়নের জন্য মহিলাদেরকে বিশ্বের দরবারে সম্মানিত করার জন্য, মহিলাদের মান-সম্মান বৃদ্ধি করার জন্য, মহিলা এবং পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই সেই জায়গাটা দেখানোর জন্য বিএনপি যেভাবে কাজ করছে বাংলাদেশে, আর কোনো দল সেভাবে কাজ করছে না। এইজন্য আপনারা আপনাদের অধিকার ছিনিয়ে নিন, ধানের শীষের মার্কায় ভোট দিন, আপনাদের অধিকার প্রতিষ্ঠা করতে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম গোলাম, বিলমারিয়া ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, ২ নং ইশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু, লালপুর সদর সাবেক বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি প্রমুখ।
- ১ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ২হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৩সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৪১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৫দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ৬জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ৭বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ৮জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৯বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ১০সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৯বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ১০ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত