
নাটোরের লালপুর থানা সেবাধর্মী থানা হিসাবে এর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রাজশাহী বিভাগের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, আমরা ৫ আগস্টের (২০২৪) পরে পুলিশের যে গুণগত পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনটা আমরা প্রতিষ্ঠা করতে চাই। আমরা কাজে দেখাতে চাই পুলিশ কতটা পরিবর্তন হয়েছে।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১ আগস্ট ২০২৫) এ কার্যক্রমের উদ্বোধন করেন, রাজশাহী বিভাগের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি। লালপুর থানা ‘সেবাধর্মী থানা হিসাবে এর কার্যক্রমের উদ্বোধন শেষে দোয়া অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে থানার মিলনায়তনে নাটোর জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইনের (পিপিএম) সভাপতিত্বে ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে প্রধান অতিথি রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান আইন শৃঙ্খলা রক্ষায় সকল পুলিশ সদস্যকে মনোযোগ সহকারে কাজ করার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলি, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. একরামুল হক (পিপিএম), গোয়েন্দা সংস্থার সদস্য বৃন্দ। এছাড়াও নাটোর জেলার ৭টি থানার অফিসার ইনচার্জ (ওসি) উপস্থিত ছিলেন।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
এনজে
- ১ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ২হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৩সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৪১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৫দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ৬জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ৭বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ৮জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৯বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ১০সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৯বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ১০চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২





পাঠকের মতামত