
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গার কুতুবের চর মৎস্য আড়ত সরকারিভাবে ইজারার দাবিতে মানববন্ধন করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) দুপুরে কুতুবের চর মৎস্য আড়তদার, মৎস্য ব্যবসায়ী, শ্রমিক ও এলাকাবাসির উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, মৎস্য ব্যবসাকে উজ্জীবীত ও অর্থনৈতিকভাবে এলাকাটিকে স্বাবলম্বী করতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের পাশে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গার কুতুবের চর এলাকায় ২০২৩ সালে কুতুবের চর মৎস্য আড়তদার সবময় সমিতি লি: এর উদ্যোগে কুতুবের চড় মৎস্য আড়ত প্রতিষ্ঠা করা হয়। আড়তের জন্য ব্যবসায়ীরা ৩০ শতক জায়গা সরকারকে লিখে দেন। এরপর থেকে চলনবিল অঞ্চলের মৎস্যচাষীরা আড়তে মাছ বিক্রি করে আসছে। এখানকার মাছ ঢাকা-ময়মনসিংহ সহ বিভিন্ন এলাকায় যায়। কিন্তু বিগত তিন বছর যাবত হাটটি পরিচালিত হলেও সরকার এখনো ইজারার ব্যবস্থা গ্রহন করেনি। এতে একদিকে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে তেমনি আড়তটিও উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে। এ অবস্থায় ব্যবসায়ী, মৎস্য উৎপাদনকারী ও শ্রমিকদের স্বার্থ বিবেচনায় দ্রুত আড়তটি ইজারার আওতায় আনার দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন কুতুবের চর মৎস্য আড়ত সমবায় সমিতির সভাপতি ফজলার রহমান মোল্লা, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, মৎস্য আড়তদার আলামিন হোসেন, বকুল হোসেন, আইয়ুব আলী, ইউসূফ আলী প্রমুখ।
এ বিষয়ে জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানান, হাটের জন্য ৩০ শতাংশ জমি সরকারকে লিখে দিয়েছেন ব্যবসায়ীরা। হাটটি পেরিফেরি করার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। অনুমোদন পেলে ইজারার ব্যবস্থা গ্রহন করা হবে। আপাতত যেভাবে চলছে সেভাবেই চলবে।
টিআর
- ১জামায়াতের এমপি মোমিনের ইমামতিকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত হাতাহাতি
- ২আল-আকসা মসজিদে ইসরায়েলি তাণ্ডবের নিন্দা ও প্রতিবাদ বিরোধীদলীয় নেতার
- ৩রাশিয়ায় ভয়াবহ ড্রোন হামলা, ‘মার্শাল ল’ জারি রাখলেন জেলেনস্কি
- ৪চাঁদপুরে বিজয়ী’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
- ৫বীরগঞ্জে আগুনে পুড়ে ছাই সুরু বালার সাজানো সংসার
- ৬ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ
- ৭সরবরাহ সংকটে বাজারে সবজির দাম আকাশছোঁয়া
- ৮মদ্যপান ও নেশাদ্রব্য সেবনে সৌদি যুবরাজের মৃত্যু
- ৯শিক্ষার্থীদের মেধা বিকাশে পরিবার, শিক্ষক ও সমাজকে একযোগে কাজ করতে হবে
- ১০দিল্লিতে পুলিশের সব ছুটি বাতিল
- ১বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ২প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান
- ৬ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ৭ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৮যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৯প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের বোর্ড সভা ২৮ জুলাই
- ১০খেলাপি হলে মিলবে না ইডিএফ ঋণের নতুন সুবিধা





পাঠকের মতামত