প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২১ ১০:১৫ এএম

বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) লটারি আগামী ২৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ২৬ জানুয়ারি কোম্পানির আইপিও আবেদন শুরু হয়ে শেষ হয় ১ ফেব্রুয়ারি। ১৮ নভেম্বর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪৯তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়।

কোম্পানিটি শেয়ারবাজারে ৪ কোটি ৫২ লাখ ৪৩ হাজার ১৪৪টি শেয়ার ইস্যু করে ১৫০ কোটি টাকা সংগ্রহ করবে। এর মধ্যে সাধারন বিনিয়োগকারীদের কাছে ২ কোটি ২৬ লাখ ২১ হাজার ৫৪৪টি শেয়ার ইস্যু করে ৬১ কোটি ৭ লাখ ৮৩ হাজার ২০০ টাকা সংগ্রহ করবে। এতে প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭ টাকা।

আর কোম্পানিটির বিডিংয়ে যোগ্য বিনিয়োগকারীদের মধ্যে ২ কোটি ২৬ লাখ ২১ হাজার ৫৪৪টি শেয়ার ইস্যু করে ৮৮ কোটি ৯২ লাখ ১৬ হাজার ৮০০ টাকা উত্তোলন করবে। নিলামে কোম্পানিটির কাট-অফ প্রাইস নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। এখান থেকে ১০ শতাংশ ডিসকাউন্ট করে অর্থাৎ ২৭ টাকায় আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করা হবে।

পাবলিক ইস্যু রুলস অনুযায়ি, বিডিংয়ে কাট-অফ প্রাইস থেকে উপরে যোগ্য বিনিয়োগকারীরা যে দর প্রস্তাব করবেন, সেই দরে শেয়ার নিতে হবে। যাতে করে লুব-রেফের কাট-অফ প্রাইস ৩০ টাকা হলেও এর উপরে দর প্রস্তাবকারীদেরকে তাদের প্রস্তাবিত দরেই শেয়ার কিনতে হবে। এক্ষেত্রে সর্বোচ্চ ৬০ টাকা করে দর প্রস্তাব করা এশিয়া ইন্স্যুরেন্সকে ওই দরেই শেয়ার কিনতে হবে। এমনটির কারনে গড় শেয়ার ইস্যু দর কাট-অফ প্রাইসের থেকে বেশি হবে।

লুব-রেফের কাট-অফ প্রাইস নির্ধারনের জন্য গত ১২ অক্টোবর বিকাল ৫টায় নিলাম শুরু হয়। যা শেষ হয় ১৫ অক্টোবর বিকাল ৫টায়। নিলামে সর্বনিম্ন ১৩ টাকা থেকে সর্বোচ্চ ৬০ টাকায় দর প্রস্তাব করেন অংশগ্রহণকারীরা। সবচেয়ে বেশি ১৪ জন করে ২৫ টাকা ও ৫৫ টাকা করে দর প্রস্তাব করেছেন। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ ১৩ জন ২৭ টাকায় দর প্রস্তাব করেছেন।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট।

শেয়ার

পাঠকের মতামত

আইপিওতে আসছে এনপলি গ্রুপের সুনিভার্স ফুটওয়্যার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসি (এনপলি) গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সুনিভার্স ফুটওয়্যার লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ...

নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন “সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ড”-এর সাবস্ক্রিপশন

সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত দ্বিতীয় মিউচুয়াল ফান্ড “সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ড”-এর পাবলিক সাবস্ক্রিপশন ...

লংকাবাংলা কিক্সড ইনকাম ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড ‘লংকাবাংলা কিক্সড ইনকাম ফান্ড’ এর খসড়া প্রসপেক্টাস ও খসড়া প্রসপেক্টাসের সার-সংক্ষেপ  অনুমোদন ...

সন্ধানী এমএল এসএলএফএল শরীয়াহ ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

বে-মেয়াদি  সন্ধানী এমএল এসএলএফএল শরীয়াহ মিউচুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস ও খসড়া প্রসপেক্টাসের সার-সংক্ষেপে অনুমোদন দিয়েছে ...

বার্জার পেইন্টসের রাইট শেয়ার ছাড়ার অনুমোদন

পুঁজিবাজারের তালিকাভুক্ত বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডকে রাইট শেয়ার ছাড়ার অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ...

দুয়ার সার্ভিসেসের কিউআইও আবেদন শুরু ১৯ জানুয়ারি

পুঁজিবাজারে এসএমই প্লাটফর্ম থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পাওয়া দুয়ার সার্ভিসেস পিএলসির কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) ...