প্রকাশিত: মে ২০, ২০২২ ৮:১৯ পিএম
নড়াইলের লোহাগড়া উপজেলায় ভিজিএফ’এর চাউল আত্মসাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তদন্ত করে সতত্যা প্রমাণিত হওয়ায় কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: মতিয়ার রহমানসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে।
বৃহস্পতিবার (১৯মে) যশোর বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালতে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় যশোরের সহকারী পরিচালক মোহাঃ মোশাররফ হোসেন মামলাটি করেন ( মামলা নং-১৫/২০২২)৷
এ মামলার অন্য আসামীরা হলেন লোহাগড়া খাদ্য গুদামের প্রাক্তন ভারপ্রাপ্ত কর্মকর্তা বর্তমান ঝিনাইদহ খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরান হোসেন (৪১) এবং উপজেলার শারুলিয়া গ্রামের মোঃ মুজিবুর রহমানের ছেলে চাউল ব্যবসায়ী মোঃ শাহাবুর রহমান (৩২)।
এ বিষয়ে কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: মতিয়ার রহমানের সাথে প্রতিবেদক যোগাযোগের চেষ্টা করলেও কথা বলা সম্ভব হয়নি।
শেয়ার

পাঠকের মতামত

খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন খানজাহান আলী (রহ.) বিমানবন্দর প্রকল্প আবারও আলোচনায় এসেছে। প্রায় তিন দশক ...

মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

মাদারীপুর শহরের পুরাতন বিসিক এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে ...

গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুর জেলা শ্রমিক দলের আহবায়ক কমিটির সদস্য শরীফুল ইসলাম সরকারকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং ...