
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণের জাহানপুর ইউনিয়নে জাটকা আহরণে বিরত থাকা জেলেদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ মার্চ) সকালে উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ করেন চরফ্যাশন উপজেলা সামন্দ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান, অফিস সহকারী আব্বাস উদ্দিন ফরাজী ও জাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. নাজিম হাওলাদার। এসময় জাহানপুর ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মারুফ হোসেন মিনার বলেন, চরফ্যাশন উপজেলায় ২১ টি ইউনিয়নে মোট নিবন্ধিত জেলে রয়েছেন ৪৭ হাজার ৩ শত ১১ জন। প্রথম ধাপে ২২ হাজার ১ শত ৬১ জন জেলেকে ভিজিএফ খাদ্যসহায়তা দেওয়া হবে। ফেব্রুয়ারী থেকে মে এ চার মাসে দুই ধাপে এ সহায়তা দেওয়ার কথা। এ কর্মসূচীর আওতায় প্রতিটি নিবন্ধিত জেলে পরিবার মাসে ৪০ কেজি করে চার মাসে ১৬০ কেজি চাল সহায়তা পাবে। দুই ধাপে (দুই মাস করে) এ সহায়তার চাল বিতরণ করার কথা। প্রথম ধাপে এ সহায়তার জন্য ১ হাজার ৭ শত ৭৩ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজিম হাওাদার জানান, প্রথম ধাপে ফেব্রুয়ারী মাসের জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। জাহানপুর ইউনিয়নে মোট নিবন্ধিত জেলে ২ হাজার ৭ শত জন। প্রথম ধাপে ৮ শত ৫৭ জন জেলে পরিবারকে ভিজিএফ’র চাল দেওয়া হয়েছে। প্রতি জেলে পরিবারকে প্রতি মাসে ৪০ কেজি করে চাল দেওয়া হয়। বাকী জেলেদের পরবর্তিতে দেওয়া হবে।
- ১এনএসইজেডে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম
- ২১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: চট্টগ্রামে আইনমন্ত্রী
- ৩খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ৪বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৫অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৬নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৭তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৮জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ৯২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ১০মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৫চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৬সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ৯চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ১০চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন





পাঠকের মতামত