
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার ২০২২ সালের কার্যকরী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইংরেজী বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্ঠা অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায় ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ইন্সটিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) একাউন্টস অফিসার ও শাবিপ্রবি অফিসার এসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক অশোক বর্মন অসীম।
মঙ্গলবার (৯ নভেম্বর) দুুপুরে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সাধারন সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়।
সভার সভাপতি অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায় ক্যাম্পাসে মন্দির নির্মানে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সকল শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতা কামনা করেন। এ সময় সময়ের স্বল্পতার কারণে সভাপতি এবং সাধারণ সম্পাদককে উপদেষ্ঠা মন্ডলীর পরামর্শক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশানা দেওয়া হয়।
সংগঠনের সদ্য বিদায়ী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক অশোক বর্মন অসীমের সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্ঠামন্ডলীর সদস্য ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (এফইএস) বিভাগের অধ্যাপক ড. নারায়ন সাহা। সভার শুরুতেই সংগঠনের কোষাধ্যক্ষ দিপক চন্দ্র পাল আয়-ব্যায়ের হিসাব সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন।
এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য দেন- গণিত বিভাগের অধ্যাপক ড. চন্দ্রানী নাগ, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. অনিমেষ সরকার, গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. হিমাদ্রী শেখর চক্রবর্তী, রেজিস্ট্রার দপ্তরের সহকারী রেজিস্ট্রার রাজীব শী, প্রশাসনিক কর্মকর্তা অসিত চন্দ্র সূত্রধর প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন- প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী বিকাশ চন্দ্র দাস, নির্বাহী প্রকৌশলী বাঁধন চন্দ্র দাস, সহকারী রেজিস্ট্রার বনেন্দ্র চন্দ্র দেব, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের সহকারী পরিচালক পূরবী চ্যাটার্জী, রেজিস্ট্রার দপ্তরের সহকারী রেজিস্ট্রার সন্তুু রঞ্জন মল্লিক, সহকারী রেজিস্ট্রার মানসী দাস, প্রশাসনিক কর্মকর্তা কল্পনা পাল, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা চিনু মোহন দাস, সেন্টার অব এক্সেলেসর প্রশাসনিক কর্মকর্তা রাসেন্দ্র চন্দ্র দাস, হিসাব দপ্তরের সহকারী পরিচালক (অডিট) প্রদিপ চন্দ্র পাল, একাউন্টস অফিসার তাপস তালুকদার, একাউন্টস এন্ড অডিট অফিসার মৃন্ময় দাশ ঝুটন, এফইএস বিভাগের কর্মকর্তা জনাব প্রশান্ত কুমার দাস, সজল সাহা, রসায়ন বিভাগের কর্মকর্তা বিধান চন্দ্র দাস, সৈয়দ মুজতবা আলী হলের কর্মকর্তা নান্টু রঞ্জন বিশ্বাস, সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি নিলয় চন্দ্র দাস, সাধারণ সম্পাদক শান্তনু চৌধুরী, শ্রীকৃষ্ণ চৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘের সভাপতি প্রণয় চন্দ্র সরকার, সদস্য পার্থ দেবনাথ, রাতুল দাস, ক্ষমা রায়, অর্পা রানী, অপু পাল, জুয়েল রায়, জয়ন্ত রায় প্রমুখ।
- ১ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ২হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৩সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৪১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৫দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ৬জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ৭বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ৮জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৯বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ১০সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৯ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ১০বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন





পাঠকের মতামত