
সিরাজগঞ্জ শাহজাদপুরে প্রকাশ্য দিবালোকে প্রায় পৌনে ২ কোটি টাকা ব্যয়ে আবাসন প্রকল্পের গুচ্ছগ্রামের ৫০টি ঘর যে যার মত লুট করে নিয়ে গেছে। এখন শুধু খালি জায়গা পড়ে আছে। দিনে দুপুরে ৫০ টি ঘর উধাও হয়ে গেলেও নীরব ভূমিকা পালন করছে প্রশাসন।
তথ্যানুসন্ধানে জানা যায়, ভূমিহীনদের পুনর্বাসন করতে উপজেলার গালা ইউনিয়নের বি-হাতকড়া গ্রামে আবাসন প্রকল্প এর আওতায় প্রায় পৌনে ২ কোটি টাকা ব্যয়ে ১০ বিঘা জায়গার উপর ৫০টি পরিবারকে পুনর্বাসিত করতে নির্মাণ হয় গুচ্ছগ্রাম। নির্মাণ ও ঘর বণ্টনে শুরু থেকে ছিল নানা অনিয়মের অভিযোগ। এ অনিয়মের মধ্যেই গত ২৮ জুন ২০২২ সালে গুচ্ছগ্রামের ঘর ৫০টি পরিবারের মাঝে হস্তান্তর করেন সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম। সঠিক ভূমিহীনদের ঘর বরাদ্দ না দেওয়া ৮-১০টি ঘর ছাড়া প্রায় সব ঘরগুলোতেই কেউ পরিবার নিয়ে বসবাস করে নাই।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের সূত্রে জানা যায়, ৫০ টি ঘর বাবদ ৭৫ লাখ টাকা এবং মাটি ভরাটের জন্য ৩০৬ মে.টন, গম বরাদ্দ দেওয়া হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার গালা ইউনিয়নের বি-হাতকড়া গুচ্ছ গ্রামটি যমুনা নদীর মধ্যে দ্বীপের মত ভাসছে। ৫০ টি ঘর লুটপাট করে নিয়েছে যার যার মত। দেখা যায় গুচ্ছ গ্রামের কোন মানুষ না থাকায় নৌকা নিয়ে এসে গুচ্ছ গ্রামের বাড়ির পিলার ভাঙ্গতে দেখো গেছে। কেন ভাঙ্গছে জিজ্ঞেস করলে তারা বলেন কেউ নাই তাই ভেঙ্গে নিয়ে যাচ্ছি। এখন শুধু খালি জায়গা পড়ে আছে। নদী ভাঙ্গবে এই অজুহাতে সমস্ত ঘর ভেঙ্গে নিয়ে গেছে। অভিযোগ রয়েছে এলাকার প্রভাবশালী রাতে নৌকা নিয়ে এসে জোর করে ঘর ভেঙ্গে নিয়ে গেছে। অনেকে প্রভাব খাটিয়ে অন্যের ঘর নিয়ে গেছে বলেও অভিযোগ রয়েছে। কিন্তু প্রভাবশালীদের ভয়ে কেউ মুখ খুলছে না।
এ বিষয়ে অত্র ইউনিয়নের ৪নং ইউপি সদস্য আব্দুল লতিফ বলেন, নদী ভাঙ্গবে তাই যে যার ঘর ভেঙে নিয়ে যাচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং যার যার ঘর তাকে ভেঙে নিয়ে যেতে বলেছেন। তবে বিষয়টি অস্বীকার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান।
এদিকে গালা ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন বলেন, হঠাৎ করে নদী ভাঙনের অযুহাতে কিছু মানুষ শয়তানি করে ঘর ভাঙা শুরু করলে তাদের দেখাদেখি অন্য মানুষেরাও ভাঙা শুরু করে। আমি খবর পেয়ে গুচ্ছগ্রামে গিয়ে দেখি পূর্ব দিকে কিছুই নেই আর পশ্চিমের দিকে কিছু খাম খাড়িয়ে আছে। তখন তাদেরকে গালিগালাজ করে বলি কাউকে কিছু না বলে ঘর ভাঙার অনুমতিকে দিলো। পরে বিষয়টি ইউএনও কে অবহিত করি এবং পরের দিন তাকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। তখনই জায়গাটি ভাঙেনি।
তিনি আরও জানান, অন্তত বলা উচিত ছিল ঘর ভাঙার আগে। তিনি এও বলেন ১ লাখ ৫০ হাজার টাকার ঘর প্রায় অর্ধেক মানুষ মাত্র ২০ টাকায় বিক্রি করেছে।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, আমার কোনো মন্তব্য নেই। এ ব্যাপারে সংশ্লিষ্ট চেয়ারম্যান মেম্বার বলতে পারবে। অপরদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, ঘটনাস্থল পরিদর্শন করি এবং চেয়ারম্যানকে বলা হয়, যে যে ঘর ভেঙে নিয়ে গেছে তাদের বিরুদ্ধে তালিকা করে মামলা করতে। পরবর্তীতে শুনি জায়গাটি ভেঙে গেছে।
গুচ্ছগ্রামের ঘর বা জায়গাটি রক্ষা করা যেতো কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন পানি উন্নয়ন বোর্ড ৬০০ কোটি টাকা খরচ করেই হাটপাচিল রক্ষা করতে পারছে না আমি কীভাবে পারবো। তিনি আরও বলেন, যে যার ঘর ভেঙে নিয়ে গেলে আমি কি করবো।
এএন
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৯দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ১০খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার





পাঠকের মতামত