
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের দ্বারিয়াপুর বাজারের নতুনমাটি এলাকার পৌর মার্কেটের মদের দোকান সিলগালা করে দেওয়া হয়েছে। দোকানটি সিল করে দেওয়ায় শাহজাদপুরে বসবাসরত এলাকাবাসীর মাঝে স্বস্তির বাতাস বইছে। রোববার (১৪ জুলাই) রাত ১০টার দিকে সিরাজগঞ্জ মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রুহুল আমিনের অভিযানে দোকানটি সিলগালা করা হয়।
গত শুক্রবার বাদ জুম্মা শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর বাজারের বাটার মোড়ে উপজেলার শতাধিক মসজিদের মুসল্লি, মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা নতুনমাটি পৌর মার্কেটের মদের দোকান বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেন। এর পরের দিন শনিবার শাহজাদপুরের হরিজন সম্প্রদায়ের কিছু লোক মদের দোকান চালুর দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেন। ফলে শাহজাদপুর শহরে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। তাই শাহজাদপুর শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে ওই মদের দোকান বন্ধ করে দিয়ে সিলগালা করে দেওয়া হয়।
এ বিষয়ে আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র শাহজাদপুর নতুনমাটি পৌর মার্কেটের একটি দোকানে প্রকাশ্যে মদ বিক্রি করে আসছিল। ফলে শাহজাদপুরের অলিতে গলিতে মদের ভয়াবহতা ছড়িয়ে পড়ে। এতে স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্রসহ সর্বস্তরের তরুণ ও যুবক এই মদের নেশায় আসক্ত হয়ে অকালে জীবন ধ্বংস করতে থাকে। এসব বিপথগামী মেধাবী তরুণদের এই ভয়াবহ নেশা থেকে বাঁচাতে সিরাজগঞ্জ-৬(শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য চয়ন ইসলাম তার নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছিলেন, তিনি নির্বাচিত হলে সবার আগে তিনি শাহজাদপুরে মদের দোকান বন্ধের ব্যবস্থা করবেন। তিনি তার কথা অনুযায়ী নির্বাচিত হওয়ার পর শাহজাদপুরে মদের দোকান বন্ধের দাবি জানিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ডিও লেটার প্রেরণ করেন।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অজ্ঞাত কারণে তা বন্ধ না করায় শাহজাদপুরে এর ভয়াবহতা আরও বেড়ে যায়। ফলে শাহজাদপুরের যুব সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে রক্ষায় গত শুক্রবার বাদ জুম্মা শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর বাজারের বাটার মোড়ে উপজেলার শতাধিক মসজিদের মুসল্লি, মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা নতুনমাটি পৌর মার্কেটের মদের দোকান বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেন। এ নিয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হওয়ায় দ্রুত পদক্ষেপ নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ওই মদের দোকান দ্রুত বন্ধ করে দিয়ে সিলগালা করে দেন।
এ বিষয়ে জানতে সিরাজগঞ্জ মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: রুহুল আমিনের মোবাইল ফোনে একাধিক কল করা হলেও তিনি রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।
শাহজাদপুর থানার ওসি সবুজ রানা মদের দোকান বন্ধ করে সিলগালা করে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি সিদ্ধান্তের মাধ্যমে নতুনমাটি পৌর মার্কেটের মদের দোকান মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে বন্ধ করে দিয়ে সিলগালা করে দেওয়া হয়েছে। এ নিয়ে এখন শাহজাদপুরে শান্ত পরিবেশ বিরাজ করছে।
এএ
- ১চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ২বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে: মৎস্য প্রতিমন্ত্রী
- ৩শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী
- ৪কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত
- ৫ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল
- ৬বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ
- ৭হবিগঞ্জ পৌর এলাকায় জেলা প্রশাসনের ১৪৪ ধারা জারি
- ৮বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ৯আজ ঢাকার বায়ু অস্বাস্থ্যকর
- ১০ইউনিলিভার কনজুমারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৩ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৪স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৫জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৬দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৭পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ৮উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ৯বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর আরও বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
- ১০প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী





পাঠকের মতামত