
কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে এবার মাঠে নেমেছেন চিকিৎসকরা। শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা জানিয়ে বৃষ্টি উপেক্ষা করে জাতীয় শহীদ মিনারে এক সমাবেশের আয়োজন করেছেন তারা। চিকিৎসকরা বলেছেন, আমরা কেবল লোকমুখেই জানি যে, আমরা এ দেশের মালিক, কিন্তু এর প্রমাণ আমাদের কাছে নেই। কিন্তু বাস্তবে আমরা নাগরিক না, আমরা এ দেশের দাস।
আজ শুক্রবার (২ আগস্ট) শহীদ মিনারে সর্বস্তরের চিকিৎসক ও শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তারা এ কথা বলেন। বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি চালানোর প্রতিবাদ জানান তারা। সমাবেশে মেডিকেল শিক্ষার্থীরা বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন, যারা আন্দোলন করছে তারা কেউ সংবিধান সম্পর্কে অবগত নয়।
তার উদ্দেশে একটা কথা বলতে চাই, আজকাল স্কুলের ছেলেমেয়েরা ১৪ থেকে ১৫টি বই নিয়ে স্কুলে যায়। অথচ সংবিধানের একটা ছোট অংশ কখনোই শেখানো হয়নি। দেশের রাজনৈতিক দলগুলো সবসময় চেয়েছে যাতে শিক্ষার্থীরা সংবিধান না শিখেই বড় হয়।
তারা বলেন, ২০১৮ সালে ভোট দিতে গিয়ে আমরা শুনি যে, ভোট দেওয়া হয়ে গেছে।
আমার সাথে রোহিঙ্গার তফাৎ কোথায় আমি জানি না। দেশে বসবাস করেও যদিও আমরা নাগরিক অধিকার নিশ্চিত করতে না পারি, তাহলে আমি আর রোহিঙ্গাদের মধ্যে পার্থক্য নেই।
তারা আরো বলেন, আইন যদি সবার জন্য সমান হয়, তাহলে প্রধানমন্ত্রীর উদ্দেশে করে বলতে চাই, শিক্ষার্থীদের মৃত্যুর দায়ে তাকে যে ক্ষমা চাইতে বলা হয়েছিল, সেটি তিনি চাচ্ছেন না কেন?
সমাবেশে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়ে।
এম পি
- ১তেজগাঁও বায়তুন-নূর জামে মসজিদে ইমাম নিয়োগ, আবেদন শেষ ১৫ আগস্ট
- ২রিলায়েন্স ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৩আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪এনআরবিসি ব্যাংকের বোর্ড সভা ২৯ জুলাই
- ৫দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস
- ৬ইসলামী ব্যাংকের বোর্ড সভা ২৯ জুলাই
- ৭এক্সপ্রেস ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ জুলাই
- ৮ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৯সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ১০সূচকের পতনে চলছে লেনদেন
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৬কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ৭হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৮ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ৯সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ১০চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত





পাঠকের মতামত