
বাংলাদেশের শিপবিল্ডিং বা জাহাজ নির্মাণ শিল্পের বিকাশ এবং অভ্যন্তরীণ নৌপথকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে নেদারল্যান্ডসের কারিগরি অভিজ্ঞতা ও বিনিয়োগ সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
গতকাল (রোববার) রাজধানীর আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে নেদারল্যান্ডসের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এই সহযোগিতা চাওয়া হয়। সোমবার (১১ মে) বিডার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দেশীয় নৌপরিবহন চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি বাজারেও বাংলাদেশের শিপবিল্ডিং খাতের সম্প্রসারণে নেদারল্যান্ডসের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার। বিশেষ করে টেকসই পরিবহন, বন্দরভিত্তিক উন্নয়ন ও আধুনিক লজিস্টিকস ব্যবস্থায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন নেদারল্যান্ডস দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স কুস ডাইকস্ট্রা। তাদের সঙ্গে টেকসই পরিবহন ও লজিস্টিকস খাতে কাজ করা প্রতিষ্ঠান নেসট্রা বি ভি এর জ্যেষ্ঠ বিশেষজ্ঞরাও উপস্থিত ছিলেন।
বৈঠকে সভাপতিত্ব করেন বিডার নির্বাহী সদস্য এয়ার কমোডর (অব.) মো. শাহরারুল হুদা। এছাড়া পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটি (পিপিপিএ), মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি (মিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রতিনিধিরাও অংশ নেন।
বৈঠকে জাহাজ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ খাতে আধুনিক প্রযুক্তি ও উন্নত সুবিধা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি আন্তর্জাতিক মান বজায় রেখে নিরাপদ ও টেকসই শিপ রিসাইক্লিং ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
এ ছাড়া সামুদ্রিক, উপকূলীয় ও অভ্যন্তরীণ নৌপথে পণ্য পরিবহনের সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। বিশেষ করে বন্দর ও অভ্যন্তরীণ গন্তব্যগুলোর মধ্যে সংযোগ বাড়িয়ে পরিবহন সময় ও ব্যয় কমানোর বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়। কারিগরি প্রশিক্ষণ, গবেষণা এবং নেদারল্যান্ডসের সামুদ্রিক দক্ষতা বিনিময়ের মাধ্যমে জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের বিষয়ও উঠে আসে।
বৈঠকে স্মার্ট ও গ্রিন লজিস্টিকস করিডরভিত্তিক উন্নয়নের সম্ভাবনার কথাও তুলে ধরে বিডা জানিয়েছে, লজিস্টিকস, সংযোগ, দক্ষতা উন্নয়ন এবং টেকসই সামুদ্রিক অবকাঠামো খাতে বাস্তবভিত্তিক অগ্রগতি আনতে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কাজ অব্যাহত রয়েছে।
এএ
- ১জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ২খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ৩একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৪হেপাটাইটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সময়ের দাবি: প্রধানমন্ত্রী
- ৫শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : পার্থ
- ৬হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু
- ৭প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক
- ৮লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৯নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ১০কাঠমান্ডুতে বাংলাদেশি নানা জাতের আমের উৎসব প্রদর্শনী
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৩২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৪ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৫চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৬লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৭শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৮রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৯নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ১০খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি





পাঠকের মতামত