
ভারতের উত্তরবঙ্গের বাসিন্দাদের বাংলাদেশ ভ্রমণের জন্য ভিসা নিতে আর ৬০০ কিলোমিটার পাড়ি দিয়ে কলকাতায় যেতে হবে না। এখন নিজ শহরে হাতের কাছেই মিলবে ভিসা। এর জন্য কোনো দালাল ধরার প্রয়োজন নেই। নামমাত্র খরচেই মিলবে বাংলাদেশের ভিসা।
বুধবার (৬ এপ্রিল) শিলিগুড়িতে একটি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে পথচলা শুরু করলো বাংলাদেশের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। এতে উত্তরবঙ্গের মানুষদের জন্য বাংলাদেশ ভ্রমণ অনেকটাই সহজ হবে বলে মনে করা হচ্ছে।
এপার বাংলা থেকে প্রচুর মানুষ প্রতিদিন ‘সোনার বাংলায়’ পাড়ি জমান। তাদের মধ্যে ব্যবসায়ী ও পর্যটকের সংখ্যাই বেশি। এর জন্য প্রতিদিন শতাধিক মানুষ উত্তরবঙ্গ থেকে কলকাতা গিয়ে বাংলাদেশের ভিসার জন্য আবেদন করেন। বছরে সেই সংখ্যা দাঁড়ায় প্রায় ১৫ লাখ।
এদের মধ্যে অনেকে ভিসা পেতে অজান্তেই দালালের খপ্পরে পড়ে টাকা-পয়সা খুইয়ে ফেলেন। কাউকে আবার ভিসার জন্য সারারাত লাইনে দাঁড়িয়ে আবেদন করতে হয়। এসব সমস্যার কথা মাথায় রেখেই মূলত উত্তরবঙ্গের মানুষদের জন্য শিলিগুড়ির সেবক রোডে চালু হয়েছে বাংলাদেশের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার।
বাংলাদেশ হাইকমিশন অনুমোদিত একটি বেসরকারি সংস্থার উদ্যোগে এবং বাংলাদেশের সোনালী ব্যাংকের সহযোগিতায় এটি চালু করা হয়েছে। এখানে আবেদনকারীরা তাদের পাসপোর্ট ও প্রয়োজনীয় নথিপত্র দিয়ে সামান্য খরচে ভিসার জন্য আবেদন করতে পারবেন। এই কেন্দ্রে প্রতিটি ভিসার মূল্য রাখা হচ্ছে ৮২৫ রুপি, তার সঙ্গে লাগবে কেবল ৪০০ রুপি কুরিয়ার চার্জ। এক সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে বাড়ি বসেই ভিসা পেয়ে যাবেন আবেদনকারীরা। কারও যদি আবেদন জমা দিতে সমস্যা হয়, সেক্ষেত্রে কেন্দ্রের কর্মীরা তাদের সহযোগিতা করবেন।
এদিন অনুষ্ঠানে সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার ও ভারতীয় বিভাগের সিইও রওশনারা জাহান বলেন, আগে উত্তরবঙ্গের মানুষদের বাংলাদেশের ভিসা পেতে কলকাতা, গুয়াহাটি কিংবা দিল্লিতে যেতে হতো। সেখান থেকে ভিসা নেওয়া অনেকটাই সময়সাপেক্ষ ব্যাপার। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে হয়রান হতে হতো তাদের, দালালের খপ্পরে পড়ে টাকাও খোয়ান অনেকে। সেসব দালাল চক্র রুখতে ও উত্তরবঙ্গবাসীর সুবিধার্থে এই কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
সোনালী ব্যাংকের শিলিগুড়ি শাখার ম্যানেজার শামীম আখতার বলেন, এই কেন্দ্রে ভিসা আবেদন করা যাবে। একই সঙ্গে সোনালী ব্যাংক থেকে কারেন্সি পরিবর্তনও করানো যেতে পারে। জনগণের সুবিধার্থে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনের সামনে একটি কারেন্সি বুথ থাকবে সোনালী ব্যাংকের।
- ১সাউথ বাংলা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৩এনআরবিসি ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৪লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৫ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৬ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে এক লাখ স্বেচ্ছাসেবক
- ৭‘অর্ডার অব অস্ট্রেলিয়া মেডেল’ পাওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাকে সংবর্ধনা
- ৮জুলাই আন্দোলন ছিল দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ: জাহিদুল ইসলাম
- ৯গ্যাস সংকটসহ শিল্প খাতের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
- ১০ব্র্যাক ব্যাংকের এসএমই ফান্ড ৫৬,০০০ কোটি টাকা ছাড়িয়েছে
- ১প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৬সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ৭মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৮চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৯চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ১০হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে





পাঠকের মতামত