নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫ ৭:৫০ পিএম , আপডেট: আগস্ট ৬, ২০২৫ ৭:৫১ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমরা যে সফলতা উদ্‌যাপন করছি, সেটি শুধু ৩৬ দিনের নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল। আমাদের দীর্ঘদিনের ত্যাগ সংগ্রামের কথা ভোলা যাবে না।

বুধবার (৬ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিজয় র‍্যালি শুরুর পূর্বে বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ষড়যন্ত্র হচ্ছে, কেউ এক এগারোর পদধ্বনি শুনতে পাচ্ছেন। কালকে ঘোষণাপত্র ঘোষণা হয়েছে বৃষ্টির মধ্যে। ভিজে আমরা সেখানে ছিলাম। দলের নেতাকর্মীদের পক্ষ থেকে ঘোষণাকে স্বাগত জানিয়ে বক্তব্য দেওয়া হয়েছে। আমিও এটাকে স্বাগত জানাই।

তিনি আরও বলেন, তবে শুধু একটি কথা বলতে চাই। সেখানে ২৩ বছরের সংগ্রামের পর যে স্বাধীনতা অর্জনের কথা বলা হয়েছে, সেখানে শহীদ জিয়াউর রহমানের নাম রাখা হয়নি।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

গোলাম পরওয়ার গণভোটের রায় উপেক্ষা করে বিএনপি দলীয়করণে নেমেছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন রাষ্ট্র গঠনের ...

তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে রংপুর বিভাগের মাঠ নেতাদের সাথে মতবিনিময় করেছেন ...

আল-আকসা মসজিদে ইসরায়েলি তাণ্ডবের নিন্দা ও প্রতিবাদ বিরোধীদলীয় নেতার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ...

ষড়যন্ত্রে হতাশ না হয়ে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর

চারদিকের ষড়যন্ত্রে হতাশ না হয়ে দলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম ...