উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৫ ৬:৪৯ পিএম

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যা মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করে ফেনীর সোনাগাজীতে জামায়াতে ইসলামি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) বিকালে পৌর শহরের জিরো পয়েন্টে থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মিলিত হয়ে পথ সভা করেন।

উপজেলা জামায়াতের আমির মাও. মোস্তফার সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমির মাও. কালিম উল্যাহ, সেক্রেটারি মহসিন ভূঞা, সহকারি সেক্রেটারি আবদুল মান্নান ও গোলাম কিবরিয়া প্রমুখ।

বক্তারা ফ্যাসিস্ট হাসিনা সহ দণ্ডপ্রাপ্ত সকল আসামির রায় দ্রুত কার্যকরের দাবি জানান।

উল্লেখ্য, আ’লীগ ঘোষিত সাটডাউনের কোন প্রভাব সোনাগাজীতে পড়েনি। যানচলাচল ও ব্যবসা বাণিজ্য স্বভাবিক ছিল। কোথাও আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সাহস করে নামতে পারেনি।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ...

নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের আচুরা গ্রামে স্বামীকে কৌশলে ডেকে এনে বেঁধে রেখে তার স্ত্রীকে ...

স্বেচ্ছাসেবক দল নেতা সানুর গ্রেপ্তার দাবি সাংবাদিক ইন্না’র পরিবারের

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানুকে গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কারের দাবিতে ...