জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুন ৩০, ২০২৬ ৭:৫০ পিএম

শেরপুরের নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে শ্বাসরুদ্ধ হয়ে মানহা মনী নামে সাড়ে তিন বছর বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বেলা দুইটার দিকে শহরের বেপারীপাড়া হিরন্ময়ী মাঠ সংলগ্ন মহল্লায় এ দুর্ঘটনা ঘটে। মানহা ওই মহল্লার মস্তুফা আহমেদের নাতনী।

পারিবারিক সূত্র জানায়, মায়ের সঙ্গে নানা স্কুলশিক্ষক মস্তুফা আহমেদের বাড়িতেই থাকতো মানহা মনী। বেলা দুইটার দিকে বাদাম খাওয়ার একপর্যায়ে গলায় একটি বাদাম আটকে যায়। পড়ে বাড়ির লোকজন টের পেয়ে আটকে যাওয়া বাদাম ছাড়ানোর চেষ্টা করলেও সম্ভব হয়নি। হাসপাতালে নেওয়ার আগেই শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় মানহা।

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর মেডিকেল অফিসার ডাঃ ফারহানা সুলতানা বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ

মৌলিক স্বাক্ষরতা ও সংখ্যা জ্ঞান কর্মসূচির নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হওয়ায় পাবনার বেড়া উপজেলার ৫০টি ...