
শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৯ শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (৩০ আগষ্ট) বিকেলে শহরের পৌর অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে শেরপুর ও ঢাকায় নিহত শেরপুরের ৯ শহীদ পরিবারের মাঝে নগদ দুই লাখ টাকা করে মোট ১৮ লাখ টাকা বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির, রাজশাহী-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ড. সামিউল হক ফারুকী।
শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি নুরুজ্জামান বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শহীদ মাহবুবের ভাই মাজহারুল ইসলাম মাসুদ, শহীদ সৌরভের ফুফা মিন্টু মিয়া, শহীদ সবুজের মামা কাউসার মাহমুদসহ শহীদ পরিবারের স্বজনরা।
ওই সময় জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুল বাতেন, জেলা কর্ম পরিষদ সদস্য, আনোয়ার হোসেন, আবুল কালাম, আব্দুল আওয়াল, আব্দুল কাদের, মাহফুজুল রহমান, মাওলানা নুরুল আমিন, ফারদিন হাসান হাসিব, মাওলানা আফসার উদ্দিন, মাওলানা নুরে আলম সিদ্দিকী, মাওলানা আতাউর রহমান, গোলাম সারোয়ার, আব্দুল হাকিম, মাহবুবর রহমান মিস্টারসহ জেলা জামায়াত-শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এম পি
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৯জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ১০উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে





পাঠকের মতামত